রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

৪ বাড়ি পুড়ে ছাই, দগ্ধ ১

সীমু দা
রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
%E0%A7%AA %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BF %E0%A6%AA%E0%A7%81%E0%A6%A1%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%9B%E0%A6%BE%E0%A6%87 %E0%A6%A6%E0%A6%97%E0%A7%8D%E0%A6%A7 %E0%A7%A7

বরগুনা শহরের প্রাণকেন্দ্র গ্রীনরোড এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি বাড়িতে বসবাসরত অন্তত আটটি পরিবার সম্পূর্ণভাবে নিঃস্ব হয়ে পড়েছে। শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৮টা থেকে রাত ৯টার মধ্যে সংঘটিত এ অগ্নিকাণ্ডে ঘরের আসবাবপত্র, নগদ টাকা, স্বর্ণালংকার ও গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বরগুনা সদরঘাট মসজিদের সাবেক মুয়াজ্জিন মরহুম আব্দুল কাদের সাহেবের বাসা সংলগ্ন একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় পাশের আরও তিনটি বাড়ি সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গে স্থানীয়রা পানি ও অন্যান্য উপায়ে আগুন নেভানোর চেষ্টা চালালেও আগুনের ভয়াবহতার কারণে তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে ততক্ষণে ক্ষতিগ্রস্ত ঘরগুলোর সব মালামাল পুড়ে যায়।

এ ঘটনায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের সময় অন্তত একজন গুরুতর অগ্নিদগ্ধ হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মরহুম আব্দুল কাদের সাহেবের স্ত্রী ও সন্তানরা জীবন বাজি রেখে ঘর থেকে বেরিয়ে আসতে সক্ষম হলেও পরনের কাপড় ছাড়া আর কিছুই রক্ষা করতে পারেননি। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, চোখের সামনে সাজানো সংসার পুড়ে যেতে দেখলেও আগুনের তীব্রতার কারণে ঘরে ঢোকার কোনো সুযোগ ছিল না।

এদিকে, ঘটনার সময় আশপাশের এলাকায় একটি বাড়ি থেকে স্বর্ণালংকার চুরির অভিযোগ উঠেছে! বরগুনার ফায়ার সার্ভিস জানান প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, অগ্নিকাণ্ডে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By