রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

পুতিনকেও মাদুরোর মতো তুলে নেয়ার বিষয়ে যা জানালেন ট্রাম্প

সীমু দা
শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬, ২:৫৮ অপরাহ্ন
%E0%A6%AA%E0%A7%81%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%95%E0%A7%87%E0%A6%93 %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%81%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%B0 %E0%A6%AE%E0%A6%A4%E0%A7%8B %E0%A6%A4%E0%A7%81%E0%A6%B2%E0%A7%87 %E0%A6%A8%E0%A7%87%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B7%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%AF%E0%A6%BE %E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AA

ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সম্পর্কের গতিপথে স্পষ্ট ভিন্নতা লক্ষ্য করা যাচ্ছে। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর এই দুই দেশের সম্পর্ককে অনেক সময় ‘দা–কুমড়া’ বলা হলেও, ট্রাম্পের সময়ে রাশিয়া ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান তুলনামূলকভাবে নমনীয়। ভেনেজুয়েলায় সামরিক হস্তক্ষেপ এবং প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে সরানোর পর একের পর এক দেশ ও অঞ্চলকে হুমকি দিলেও, রাশিয়ার ক্ষেত্রে এখনো নরম সুরেই কথা বলছেন মার্কিন প্রেসিডেন্ট।

মাদুরোকে ক্ষমতা থেকে সরানোর পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও যুক্তরাষ্ট্রের কয়েকজন মিত্র ইঙ্গিত দিয়েছিলেন, একই ধরনের পরিকল্পনা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ক্ষেত্রেও নেওয়া হতে পারে। তবে সেই ধারণায় সায় দেননি ট্রাম্প। পুতিনকে নিয়ে তিনি ‘ভীষণ হতাশ’ বলে মন্তব্য করলেও, তাকে সরানোর মতো কোনো পরিকল্পনার ‘প্রয়োজন নেই’ বলে স্পষ্ট করে দেন।

উল্লেখ্য, ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইতোমধ্যেই ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। মাদুরোকে সরানোর পর দেওয়া এক বক্তব্যে নাম উল্লেখ না করেই জেলেনস্কি বলেন, ‘স্বৈরশাসকদের’ যদি এভাবে শায়েস্তা করতে হয়, তাহলে এরপর কী করতে হবে—যুক্তরাষ্ট্র তা ভালোভাবেই জানে।

এই মন্তব্য এবং ট্রাম্প পুতিনকে আটক করতে কোনো অভিযান চালাবেন কি না—এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “আমি মনে করি না, সেটার প্রয়োজন হবে। আমাদের সঙ্গে পুতিনের সম্পর্ক সবসময়ই ভালো ছিল এবং থাকবে।” একই সঙ্গে তিনি বলেন, “আমি খুবই হতাশ। আমি আটটি যুদ্ধ মীমাংসা করেছি। ভেবেছিলাম রাশিয়া–ইউক্রেন যুদ্ধ থামানো তুলনামূলকভাবে সহজ হবে।”

প্রায় চার বছর ধরে চলা রাশিয়া–ইউক্রেন যুদ্ধের ভয়াবহতার কথা তুলে ধরে ট্রাম্প বলেন, “গত মাসেই তারা ৩১ হাজার মানুষ হারিয়েছে। তাদের অনেকেই ছিলেন রুশ সেনা। রাশিয়ার অর্থনীতি খুব খারাপ অবস্থায় আছে। আমার মনে হয়, শেষ পর্যন্ত আমরা এটি মীমাংসা করতে পারব।” তিনি আরও বলেন, যুদ্ধ দ্রুত শেষ করতে চেয়েছিলেন, কারণ এতে বিপুল সংখ্যক মানুষ প্রাণ হারাচ্ছে, যাদের অধিকাংশই সৈনিক।

সূত্র: এনডিটিভি



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By