সিরাজগঞ্জের কামারখন্দে শিয়ালের কামড়ে জাহেরা বেগম (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কামারখন্দ ইউনিয়নের হাটখোলা এলাকায় এ ঘটনা ঘটে। জাহেরা বেগম ওই এলাকার মৃত আমজাদ আলীর স্ত্রী।
নিহতের ছেলে আল মাহমুদ শনিবার সকালে জানান, রাতে তাঁর মা নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় টিনের বেড়ার নিচ দিয়ে শিয়াল ঘরে ঢুকে তাঁকে কামড় দেয়। পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন আকন্দ বলেন, শিয়ালের কামড়ে ওই বৃদ্ধার আহত হওয়ার বিষয়টি তাঁরা জানতে পেরেছেন। সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে ঢাকায় নেওয়ার পর তাঁর মৃত্যু হয়। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্তে শিয়ালের কামড়ের সত্যতা নিশ্চিত হলে এবং পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকলে বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তর করা হবে। অন্য কোনো বিষয় পাওয়া গেলে ময়নাতদন্ত শেষে মরদেহ দেওয়া হবে।
কুশল/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);