সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

এবার ভারতীয় ক্রিকেটে বড় দুঃসংবাদ

সীমু দা
শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬, ৯:০৩ অপরাহ্ন
%E0%A6%8F%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A4%E0%A7%80%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%95%E0%A7%87%E0%A6%9F%E0%A7%87 %E0%A6%AC%E0%A6%A1%E0%A6%BC %E0%A6%A6%E0%A7%81%E0%A6%83%E0%A6%B8%E0%A6%82%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A6

টি-টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগে বড় ধরনের দুঃসংবাদ পেল ভারতীয় ক্রিকেট দল। দলের উদীয়মান ব্যাটার তিলক ভার্মাকে নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছে নির্বাচক কমিটি, টিম ম্যানেজমেন্ট ও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সম্প্রতি অস্ত্রোপচার করানোয় আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে তার অংশগ্রহণ এখন অনিশ্চিত হয়ে পড়েছে।

বুধবার (৮ জানুয়ারি) রাজকোটে তিলক ভার্মার টেস্টিকুলার টরশন সংক্রান্ত অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বিশ্বকাপ শুরুর মাত্র এক মাস আগে এমন অস্ত্রোপচার হওয়ায় তার শারীরিক ফিটনেস ও ম্যাচ প্রস্তুতি নিয়ে বড় প্রশ্ন উঠেছে। চিকিৎসকদের মতে, পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরতে তার অন্তত তিন থেকে চার সপ্তাহ সময় লাগতে পারে।

হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা জানিয়েছেন, তিলকের পুনর্বাসন প্রক্রিয়া সতর্কতার সঙ্গে এগোনো হচ্ছে। এই অবস্থায় নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজে তার খেলা কার্যত অসম্ভব বলেই মনে করা হচ্ছে। ফলে বিশ্বকাপের আগে ম্যাচ অনুশীলনের বড় সুযোগ হারাতে পারেন এই বাঁহাতি ব্যাটার।

এই পরিস্থিতিতে ভারতীয় নির্বাচকরা দ্রুত বিকল্প খেলোয়াড় নিয়ে ভাবনা শুরু করেছেন। প্রয়োজনে বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তনও আসতে পারে বলে জানা গেছে। তবে তিলকের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, সবকিছু ঠিক থাকলে তিনি এক সপ্তাহের মধ্যেই হালকা অনুশীলনে ফিরতে পারেন। যদিও পূর্ণ ফিটনেস ফিরে পেতে সময় লাগবে।

ভারত তাদের টি–টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবে আগামী ৭ ফেব্রুয়ারি, মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে যুক্তরাষ্ট্রের বিপক্ষে। সেই ম্যাচের আগে তিলককে পুরোপুরি সুস্থ করে তোলাই এখন ভারতীয় টিম ম্যানেজমেন্টের প্রধান লক্ষ্য।

উল্লেখ্য, গত ৬ জানুয়ারি বিজয় হাজারে ট্রফির ম্যাচে বাংলার বিপক্ষে খেলতে নেমে চোট পান তিলক ভার্মা। হায়দরাবাদের অধিনায়ক হিসেবে তিন নম্বরে ব্যাট করে তিনি ৪৫ বলে ৩৪ রান করেন। ম্যাচের পরদিন তীব্র ব্যথা অনুভব করলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন এবং অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়।

গত বছর দুবাইয়ে অনুষ্ঠিত এশিয়া কাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা তিলক ভার্মা ভারতের মাঝের ওভারের ব্যাটিংয়ের অন্যতম ভরসা। তার ইনজুরি ভারতীয় দলের পরিকল্পনায় বড় ধাক্কা হয়ে এসেছে বলেই মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By