শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

জাপানে ২৪৩ কেজির টুনা মাছ বিক্রি হলো ৩৯ কোটি টাকায়

সীমু দা
বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬, ৮:০২ অপরাহ্ন
%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87 %E0%A7%A8%E0%A7%AA%E0%A7%A9 %E0%A6%95%E0%A7%87%E0%A6%9C%E0%A6%BF%E0%A6%B0 %E0%A6%9F%E0%A7%81%E0%A6%A8%E0%A6%BE %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%9B %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF %E0%A6%B9%E0%A6%B2%E0%A7%8B %E0%A7%A9%E0%A7%AF %E0%A6%95%E0%A7%8B%E0%A6%9F%E0%A6%BF %E0%A6%9F%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC

জাপানের রাজধানী টোকিওর প্রধান মাছের বাজারে প্রতি বছর একটি ঐতিহ্যবাহী ও মর্যাদাপূর্ণ নিলাম আয়োজিত হয়। ওই নিলামে চলতি বছরে ৩২ লাখ মার্কিন ডলার (৩৯ কোটি ২১ লাখ ৫৩ হাজার টাকা) একটি সুবিশাল টুনা মাছ কিনেছেন এক উদ্যোক্তা।

গত সোমবার (৫ জানুয়ারি) সিএনএনের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

জাপানের স্বঘোষিত টুনা মহারাজ ও চেইন রেস্টুরেন্ট সুশি জানমাই-এর মালিক কিয়োশি কিমুরা ২৪৩ কেজি (৫৩৬ পাউন্ড) ওজনের বিশাল আকারের টুনা মাছটি কিনে নিয়েছেন।

জাপানের উত্তরাঞ্চলের ওমা এলাকার উপকূলে মাছটি জেলেদের জালে ধরা পড়ে। ওই অঞ্চলটি জাপানের সেরা টুনা উৎপাদনের জন্য সুপরিচিত।

ওমায় গড়ে প্রতি কেজি উন্নত জাতের টুনা ১৩ হাজার ৩৬০ মার্কিন ডলারে বিক্রি হয়। প্রথা অনুযায়ী, বিশেষ ঘণ্টা বাজিয়ে নিলাম শুরু করা হয়।

প্যাসিফিক ব্লুফিন টুনা জাতের মাছটি কেনার পর কিমুরা জানান, আমি ভেবেছিলাম আরেকটু কম দামে মাছটা কিনে নিতে পারব। কিন্তু নিমিষেই এর দাম বাড়তে থাকে।

সূর্যোদয়ের আগে টোকিওর সবচেয়ে বড় মাছের বাজারে নিলামের আয়োজন করা হয়েছিল।

গণমাধ্যমকে কিমুরা বলেন, যে দামে মাছটা কিনতে হলো, তা আমাকে বিস্মিত করেছে। তবে আমি আশা করছি এই মর্যাদাপূর্ণ টুনা খেয়ে অসংখ্য মানুষ নতুন শক্তিতে বলিয়ান হবেন।

তিনি বলেন, এক্ষেত্রে আমি নিজেকে কিছুটা হলেও সৌভাগ্যবান মনে করি। যখনই আমি একটি সুন্দর টুনা দেখি, নিজেকে সামলাতে পারি না। আমি এখনো এটা চেখে দেখিনি। তবে এটা যে সুস্বাদু হবে তাতে কোনো সন্দেহ নেই ।

১৯৯৯ সাল থেকে ওই নিলামের বিষয়ে তথ্য সংরক্ষণ শুরু হয়। সে সময় থেকে শুরু করে এটাই কোনো টুনা বিক্রি থেকে অর্জিত সর্বোচ্চ অর্থ।

জাপানি মুদ্রায় এর মূল্যমান ৫১ কোটি ৩ লাখ ইয়েন। বাংলাদেশি মুদ্রায় এটি প্রায় ৩৯ কোটি ৮৪ লাখ টাকা।

২০১৯ সালে ২৭৮ কেজি ওজনের ব্লুফিন টুনার দাম উঠেছিল ৩৩ কোটি ৩৬ লাখ ইয়েন। এবার সেই রেকর্ড ভেঙ্গেছেন কিমুরা।

২০১৮ পর্যন্ত টোকিওর কেন্দ্রে সুকিজি এলাকায় এই নিলাম আয়োজিত হোত। এখন আরও আধুনিক একটি অবস্থানে এটি স্থানান্তর হয়েছে।

২০২৪ সালে ২০ কোটি ৭০ লাখ ইয়েন দামে ২৭৬ কেজি ওজনের একটি ব্লুফিন বিকোয়।

করোনাভাইরাস মহামারির সময় এই ধারায় ভাটা পড়ে। রেস্টুরেন্টগুলো তাদের কার্যক্রম সীমিত করে। যার ফলে টুনা বিক্রেতারা সে সময় অনেক কম দামে মাছ বিক্রি করতে বাধ্য হন।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By