জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে শীর্ষ তিনটি গুরুত্বপূর্ণ পদে জয় পেয়েছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা। প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে ভিপি, জিএস ও এজিএস—এই তিন পদেই শিবিরের প্রার্থীরা এগিয়ে থেকে বিজয়ী হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে বিজয়ী হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. রিয়াজুল ইসলাম। তিনি মোট ৫ হাজার ৫০৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্র অধিকার পরিষদ ও ছাত্রদল সমর্থিত প্রার্থী এ কে এম রাকিব পেয়েছেন ৪ হাজার ২৮৭ ভোট। ফলে ভিপি পদে রিয়াজুল ইসলাম ১ হাজার ২১৭ ভোটের ব্যবধানে জয় লাভ করেন। উল্লেখযোগ্যভাবে, ভোট গণনার শুরুতে রাকিব এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত ফলাফল শিবিরের পক্ষেই যায়।
সাজু/নিএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);