রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

এনইআইআর চালুর প্রতিবাদে বিটিআরসি ভবনে ভাঙচুর

সীমু দা
বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬, ৬:৩৬ অপরাহ্ন
%E0%A6%8F%E0%A6%A8%E0%A6%87%E0%A6%86%E0%A6%87%E0%A6%86%E0%A6%B0 %E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%81%E0%A6%B0 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%86%E0%A6%B0%E0%A6%B8%E0%A6%BF %E0%A6%AD%E0%A6%AC%E0%A6%A8%E0%A7%87 %E0%A6%AD%E0%A6%BE%E0%A6%99%E0%A6%9A%E0%A7%81%E0%A6%B0

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) চালুর প্রতিবাদে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ভবনে ভাঙচুরের অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলের দিকে মোবাইল ফোন ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে ভাঙচুর করেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিটিআরসি ভবনের বাইরে দুই দিকের রাস্তা থেকে ঢিল ছুড়ে এই হামলা চালানো হয়। এতে বিটিআরসি ভবনের নামাজের জায়গা ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার সময় মসজিদ এলাকায় বিটিআরসির কর্মকর্তা-কর্মচারীরা নামাজ আদায় করছিলেন। তবে তাৎক্ষণিকভাবে কেউ আহত হয়েছেন বলে জানা যায়নি।

নাম প্রকাশ না করার শর্তে বিটিআরসির এক কর্মকর্তা বলেন, এনইআইআর চালুর ফলে অবৈধ ও আনঅফিশিয়াল মোবাইল ফোনের ব্যবসা বন্ধ হয়ে যাওয়ায় একটি স্বার্থান্বেষী মহল ক্ষুব্ধ হয়ে এ হামলা চালিয়েছে।

তিনি বলেন, এটি পরিকল্পিত হামলা বলেই মনে হচ্ছে। প্রশাসনিক এলাকায় এ ধরনের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক।

প্রসঙ্গত, দেশের মোবাইল ফোন বাজারে অবৈধ ও আনঅফিশিয়াল হ্যান্ডসেট ব্যবহারে কার্যকর লাগাম টানতে আজ থেকে আনুষ্ঠানিকভাবে চালু হলো ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর)। এই ব্যবস্থার মাধ্যমে মোবাইল নেটওয়ার্কে ব্যবহৃত সব ফোনের আইএমইআই নম্বর যুক্ত হচ্ছে জাতীয় ডাটাবেজে। ফলে এখন থেকে আর কোনো আনঅফিশিয়াল ফোন দেশের নেটওয়ার্কে সক্রিয় হবে না।



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By