শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

পঞ্চগড়ে সারজিসকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

সীমু দা
সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ১১:৫৭ অপরাহ্ন
%E0%A6%AA%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9A%E0%A6%97%E0%A6%A1%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%B8%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%9C%E0%A6%BF%E0%A6%B8%E0%A6%95%E0%A7%87 %E0%A6%B8%E0%A6%AE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%A8 %E0%A6%A6%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%B8%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%A6%E0%A6%BE%E0%A6%81%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%9C%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A7%80

পঞ্চগড়ে জামায়াতে ইসলামীর প্রার্থী, পঞ্চগড় জেলা জামায়াতের আমির অধ্যাপক ইকবাল হোসাইন সারজিস আলমকে সমর্থন দিয়ে সরে দাঁড়িয়েছেন। সোমবার বিকেলে সারজিস আলম ইকবাল হোসাইনকে সাথে নিয়ে রিটার্নিং অফিসার ও পঞ্চগড় জেলা প্রশাসক কাজী সায়েমুজ্জামানের হাতে মনোনয়নপত্র দাখিল করেন।

এ সময় পঞ্চগড় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জামায়াতের প্রার্থী ইকবাল হোসাইন ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে সারজিস আলমকে পরিচয় করিয়ে দেন এবং সারজিস আলমের পক্ষে জামায়াতে ইসলামী কাজ করবে বলে আশ্বাস দেন।

এদিকে, আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে উত্তরের সীমান্ত জেলা পঞ্চগড়ের দুটি আসনে ১৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। পঞ্চগড় সদর, আটোয়ারী এবং তেঁতুলিয়া উপজেলা নিয়ে গঠিত পঞ্চগড়-১ আসনে ১২ জন মনোনয়নপত্র কিনেছিলেন, যার মধ্যে ৮ জন জমা দিয়েছেন।

এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির মনোনয়ন জমা দিয়েছেন। অন্যদিকে, জামায়াত সমর্থিত ১১ দলীয় জোটের প্রার্থী, জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম মনোনয়নপত্র জমা দিয়েছেন। সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধানও মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এছাড়া, জাগপার আল রাশেদ প্রধান, গণ অধিকার পরিষদের মাহফুজুর রহমান, লেবার পার্টির ফেরদৌস আলম, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের সিরাজুল ইসলাম ও বিএসপির আব্দুল ওয়াদুদ বাদশা মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই আসন থেকে জামায়াত মনোনীত প্রার্থী ইকবাল হোসাইনসহ ১২ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। তবে, সময় মতো পৌঁছাতে না পেরে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী মনোনয়নপত্র জমা দিতে পারেননি।

অন্যদিকে, বোদা ও দেবীগঞ্জ উপজেলা নিয়ে গঠিত পঞ্চগড়-২ আসনে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লি উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ এবং জামায়াতে ইসলামীর সফিউল্লাহ সুফী মনোনয়ন জমা দিয়েছেন।

এছাড়া, বাংলাদেশ জাসদের এমরান আল আমিন, জাসদের আল রাশেদ প্রধান, ইসলামী আন্দোলনের কামরুল হাসান প্রধান, এলডিপির রেজাউল ইসলাম, জাতীয় পার্টির লুৎফর রহমান রিপন, সিপিবির আশরাফুল আলম, বিএসপির দেলোয়ার হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী রহিমুল ইসলাম বুলবুল ও মাহমুদ হোসেন সুমন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই আসন থেকে ১২ জন মনোনয়নপত্র গ্রহণ করলেও খেলাফত মজলিসের আবুল কাসেম মনোনয়নপত্র দাখিল করেননি।



সালাউদ্দিন/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By