মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

কিশোরগঞ্জে শীতার্তদের মাঝে জেলা প্রশাসনের কম্বল বিতরণ

সীমু দা
রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ১১:০৫ অপরাহ্ন
%E0%A6%95%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8B%E0%A6%B0%E0%A6%97%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9C%E0%A7%87 %E0%A6%B6%E0%A7%80%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%9D%E0%A7%87 %E0%A6%9C%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BE %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%95%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%B2 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A4%E0%A6%B0%E0%A6%A3

তীব্র শৈত্যপ্রবাহ ও সূর্যের অনুপস্থিতিতে কিশোরগঞ্জ জেলায় জনজীবন চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। ঘন কুয়াশা আর হিমেল বাতাসের কারণে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। শীতে সবার অবস্থা জুবুথুবু। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতে পারছেন না সাধারণ মানুষ। যারা জরুরি প্রয়োজনে বের হচ্ছেন, তাদেরও কাঁপতে কাঁপতে চলাচল করতে হচ্ছে। হঠাৎ বেড়ে যাওয়া শীতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন বিভিন্ন স্থানে আশ্রয় নেওয়া ছিন্নমূল মানুষরা। কনকনে ঠান্ডায় কাপড়ে জড়সড় হয়ে থাকা এই মানুষগুলোর কষ্ট লাঘবে মানবিক উদ্যোগ হাতে নিয়েছে কিশোরগঞ্জ জেলা প্রশাসন। এমন পরিস্থিতিতে শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা।

ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে প্রতিদিনের ন্যায় শনিবার (২৭ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে শীতার্ত মানুষদের রক্ষা করতে সরকারের পক্ষ থেকে গরম কাপড় হিসেবে শতাধিক কম্বল বিতরণ করেন তিনি। শীতার্তদের গায়ে নিজ হাতে কম্বল জড়িয়ে দেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আসলাম মোল্লা।

এর আগে রাত ৮ টায় কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদ ও ইসলামিক কমপ্লেক্স হাফেজিয়া মাদ্রাসার ছাত্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এসময় জেলা প্রশাসক এর সাথে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার ড এস এম ফরহাদ হোসেনসহ হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক ও পাগলা মসজিদের কতৃপক্ষ।

রবিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টায় কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ও মাতৃসদনে ভর্তি রোগীদের মাঝেও কম্বল বিতরণ করেন।

কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা বলেন, বিগত ৫ দিন যাবত হাওর অধ্যুষিত কিশোরগঞ্জে শীতের তীব্রতা বেড়েছে। আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ ৫ দিন যাবতই শীতবস্ত্র বিতরণ করছে। আমরা যারা বাসায় থেকে তীব্র শীত অনুভব করছি তাহলে বিভিন্ন স্থানে ছিন্নমূল মানুষরা যারা আছেন তাদের কাছে শীতের তীব্রতা আরও বেশি। এ বিবেচনা করেই যেখানে ভাসমান মানুষ আছে সেখানে আমরা বিগত ৫ দিন যাবত কম্বল বিতরণ করছি। শীতের তীব্রতা অব্যাহত থাকলে এই কার্যক্রম আরও জোরদার করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নাহিদ হাসান খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুল হাসান মারুফ, সহকারী কমিশনার (ভূমি) নাজমুস সামাসহ প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

যদিও অল্প সময়ের জন্য সূর্যের দেখা মিলেছিল, তবে তা ছিল ক্ষণস্থায়ী। সারাদিন সূর্য ঢাকা পড়ায় সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মজীবী মানুষসহ সাধারণ জনগণ ঘরবন্দি থাকতে বাধ্য হন।

জেলা প্রশাসনের এমন উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা। তারা আশা প্রকাশ করেন, শীতকালজুড়ে এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By