মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

‘পুরো বাংলাদেশটাই দুর্নীতিগ্রস্ত-যা পারেন লেখেন’

সীমু দা
রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ৯:৩০ অপরাহ্ন
%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A7%8B %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%87 %E0%A6%A6%E0%A7%81%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A8%E0%A7%80%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4 %E0%A6%AF%E0%A6%BE %E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%B2%E0%A7%87%E0%A6%96%E0%A7%87%E0%A6%A8

“পুরো বাংলাদেশটাই দুর্নীতিগ্রস্ত-লেখেন! যত পারেন লেখেন! দেশের সব পত্রিকা লিখেছে, তাতে কী হয়েছে?” এভাবেই সাংবাদিক পরিচয় জানতেই ক্ষোভে ফেটে পড়েন শার্শা উপজেলা প্রকৗশলী ছানাউল্লাহ হক।

রোববার (২৮ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে যশোরের শার্শা উপজেলার বহুল আলোচিত সাতমাইল-গোগা ১০ কিলোমিটার সড়কের নির্মাণকাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের সঙ্গে এমন ঔদ্ধত্যপূর্ণ ভাষায় কথা বলেন তিনি।

প্রকৌশলী ছানাউল্লাহ হক বলেন, “যারা কাজের মান খারাপ হওয়ায় রাস্তার কাজ বন্ধ করে দিয়েছিল-তারাই আবার টাকা খেয়ে কাজ চালু করেছে। আমি দশ দিন পরে রিপোর্ট দেবো, সব ঠিক আছে। কোথাও কোনো গরমিল নেই।” নিম্নমানের পাথর, ময়লাযুক্ত খোয়া, পুরনো সামগ্রী, রড ও সিমেন্টের মাত্রা কম থাকার অভিযোগ প্রসঙ্গে তিনি সাফ জানিয়ে দেন-“এগুলো আমলে আসবে না।”

এ সময় তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলার মতো ‘রুচি নেই’ বলেও স্পষ্টভাবে জানিয়ে দেন। বলেন, “যা লেখার লিখেছেন, আরও লেখেন-এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার মতো রুচি আমার নেই।”

এদিকে, কথোপকথনের মধ্যেই এলজিইডির আরেক কর্মকর্তা প্রকৌশলীর কক্ষে প্রবেশ করে জানতে চান-এই সড়ক নির্মাণ নিয়ে কোন সাংবাদিক তার কাছে ফোন দিয়েছেন। ওই সাংবাদিকের নাম্বার চাইতে গিয়ে তিনি বলেন, “ঠিকাদারের লোক এসেছে-এদের দিয়ে শাসিয়ে দিচ্ছি।” প্রকৌশলীল কক্ষে চা পরিবেশন করা হলেও এমন পরিবেশে তা গ্রহণ না করেই কক্ষ ত্যাগ করেন উপস্থিত স্থানীয় সাংবাদিকরা।

পরে এ বিষয়ে কথা হয় শার্শা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ও বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের প্রশাসক শাহারিয়ার মাহমুদ রঞ্জুর সঙ্গে। তিনি জানান, স্থানীয়দের পক্ষ থেকে কাজের মান অত্যন্ত নিম্নমানের অভিযোগ পাওয়ার পর বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে অবহিত করা হয়েছে।

তিনি বলেন, “একদিন কাজ বন্ধ ছিল। কিন্তু শুক্র ও শনিবার সরকারি বন্ধের দিনে কীভাবে আবার অভিযুক্ত সড়কে সিসি ঢালাই শুরু হলো-তা আমার জানা নেই।” এ ধরনের উন্নয়নকাজে প্রকৌশলীর দপ্তরের আরও আন্তরিক ও দায়িত্বশীল ভূমিকার প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

জানা গেছে, গত বৃহস্পতিবার নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করে সাতমাইল-গোগা সড়কের বসতপুর বাজার এলাকায় প্রায় ৩৫০ মিটার সিসি ঢালাইয়ের কাজ চলছিল। ঢালাইয়ের কয়েকদিন পরই পায়ের আঙুল দিয়ে সামান্য গুতো দিলেই উঠে আসছিল সিমেন্ট-বালির সঙ্গে মেশানো খোয়া। এতে ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী ও বিভিন্ন প্রশাসনিক দপ্তরের হস্তক্ষেপে কাজ বন্ধ করা হয়। কিন্তু ২৪ ঘণ্টা না যেতেই পুনরায় সিসি ঢালাইয়ের কাজ শুরু হওয়ায় জনমনে চরম ক্ষোভের সৃষ্টি হয়।

স্থানীয়দের অভিযোগ, কোনো এক অদৃশ্য শক্তির প্রভাবে ঠিকাদারি প্রতিষ্ঠান আবারও নিয়ম বহির্ভূতভাবে কাজ চালিয়ে যাচ্ছে। এ নিয়ে গত কয়েকদিন ধরে বিভিন্ন স্থানীয়, জাতীয় ও অনলাইন পত্রিকায় ধারাবাহিক সংবাদ প্রকাশ হলে আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন উপজেলা প্রকৌশলী ছানাউল্লাহ হক।

ঠিকাদারি প্রতিষ্ঠান সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “নড়াইলের ‘ইডেন এন্টারপ্রাইজ’ নামের একটি প্রতিষ্ঠানের নামে কাজটি দেওয়া হলেও বাস্তবে যশোরের সাঈদ নামের এক ঠিকাদার কাজটি করছে। তার হাত অনেক লম্বা।”

শার্শা উপজেলা এলজিইডি অফিস সূত্র জানায়, ২০২৪-২৫ অর্থবছরের প্রকল্প উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় বাগআঁচড়া ইউনিয়নের সাতমাইল থেকে গোগা বাজার পর্যন্ত ১৬ কোটি টাকা ব্যয়ে ১০ কিলোমিটার সড়কের উন্নয়নকাজ চলমান রয়েছে। এর মধ্যে বিভিন্ন বাজার এলাকায় প্রায় এক কিলোমিটার সিসি ঢালাইয়ের কাজ অর্ন্তভুক্ত।

ইতোমধ্যে সেতাই বাজারের কিছু অংশে কাজ শেষ হলেও বসতপুর স্কুল মোড় থেকে বাজারের শেষ প্রান্ত পর্যন্ত প্রায় ৩৫০ মিটার সিসি ঢালাইয়ের কাজ চলমান।

তবে কাজের শুরু থেকেই নির্ধারিত নকশা ও মানদন্ড অনুসরণ না করে নিম্নমানের রড, ইট ও পাথরের খোয়া ব্যবহারের অভিযোগ উঠেছে। নির্ধারিত অনুপাতে সিমেন্ট ব্যবহার না করায় ঢালাইয়ের গুণগত মান নিয়ে চরম শঙ্কা দেখা দিয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, উপজেলা প্রকৌশলী ছানাউল্লাহ হকের প্রত্যক্ষ যোগসাজশেই ঠিকাদারি প্রতিষ্ঠান এমন নিম্নমানের নির্মাণকাজ চালিয়ে যাচ্ছে। ঢালাইয়ের স্থানে সামান্য চাপ দিলেই উঠে আসছে ইটের খোয়া- পুরো প্রকল্পের স্বচ্ছতা ও নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলেছে।



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By