মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

মির্জাপুরে বিদ্যালয়ের গ্রিলে ঝুলন্ত অবস্থায় মিললো বৃদ্ধের লাশ

সীমু দা
রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ৬:২৩ অপরাহ্ন
%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%87 %E0%A6%9D%E0%A7%81%E0%A6%B2%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4 %E0%A6%85%E0%A6%AC%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B2%E0%A6%B2%E0%A7%8B %E0%A6%AC%E0%A7%83%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B6

টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলার আলহাজ জনাব আলী বহুমুখী উচ্চ বিদ্যালয় ভবনের গ্রীলে ঝুলন্ত অবস্থায় এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ওই বৃদ্ধের পরিচয় শনাক্ত করা যায়নি। তার বয়স ৬৫ বছরের মতো হতে পারে বলে পুলিশের ধারণা।

রবিবার (২৮ ডিসেম্বর) সকালে উপজেলার গোড়াই ইউনিয়নের দেওহাটাতে অবস্থিত ওই বিদ্যালয় থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, গত কয়েকদিন ধরে দেওহাটা এলাকায় তাকে ঘুরাফেরা করতে দেখা যাচ্ছিল। রাতে তিনি স্কুলটির একটি পরিত্যাক্ত ভবনের বারান্দায় ঘুমিয়ে থাকতেন। শনিবার রাত ১১ টার দিকেও তাকে ঘুমিয়ে থাকতে দেখেন স্কুলের নৈশ প্রহরী। তবে সকা ল বে লা তাকে বিদ্যালয়ের অন্য একটি ভবনে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা।

পুলিশ জানায়, ওই বৃদ্ধ গলায় গোলপোস্টের নেট দিয়ে তাৎক্ষণিকভাবে বানানো রশিতে ঝুলন্ত অবস্থায় ছিলেন। তার পকেটে একটি ইনহেলার ( ঔষধ প্রশ্বাসের যন্ত্র), ৩০ টাকা ও সরকারি হাসপাতালের একটি অস্পষ্ট ডাক্তারি ব্যবস্থাপত্র পাওয়া যায়।

দেওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ গিয়াস উদ্দিন (পিপিএম) বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্ত ও পরিচয় শনাক্তের জন্য পিবিআইয়ের কাছে পাঠানো হয়েছে। ব্যবস্থাপত্রের সূত্রধরে তার পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে। পরিচয় শনাক্ত না করা গেলে তাকে স্থানীয় কোন কবরস্থানে দাফন করা হবে।



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By