শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
সর্বশেষ
এমপি নজরুল ফের ৪ দিনের রিমান্ডে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর ৪ প্রস্তাব রাজধানীতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত বগুড়ায় ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২ ‘গঙ্গা পানিবণ্টনে নতুন চুক্তির দাবি বাংলাদেশের’ এবার বাড়লো লঞ্চভাড়াও | Amar Bangla BANGLADESH জাতিসংঘে প্রথম দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১০টি গুরুত্বপূর্ণ কর্মসূচি রোহিঙ্গা সংকট সমাধানে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিকল্প নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান হামের উপসর্গে ২৪ ঘন্টায় আরও ১১ জনের মৃত্যু বিদ্যুৎ খাতে ২০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দিচ্ছে এডিবি মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক দেশের কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক কর্মমুখী শিক্ষায় জোর দিতে হবে: রাষ্ট্রপতি ৭০ শহীদ ও আহত পরিবারের মাঝে ফ্ল্যাট বরাদ্দ দুই লাখ টাকা ঘুষসহ সাব-রেজিস্ট্রারসহ আটক ৩ সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়: তথ্য উপদেষ্টা বেশি ভাড়া নিলে রুট পারমিট বাতিল: সড়কমন্ত্রী নিউইয়র্কে বিশ্বনেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা বিশ্বমঞ্চে তুলে ধরবেন প্রধানমন্ত্রী: মাহ্দী আমিন 

লালমনিরহাটে মাটির নিচে মিললো ‘মর্টার শেল’

সীমু দা
শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ৬:৫৪ অপরাহ্ন

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় জমি সমানের জন্য মাটি কাটার সময় একটি মর্টার শেল পাওয়া গেছে। পুলিশের ধারণা মর্টার সেলটি মুক্তিযুদ্ধের সময়ের।

শুক্রবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার গড্ডমারী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের একটি আবাদি জমি থেকে এটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন্নবী।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, ওই এলাকার আবুল হোসেনের মালিকানাধীন জমিতে ভেকু দিয়ে সমতল করার সময় প্রায় দুই ফুট গভীরে চাপা পড়ে থাকা মরিচাধরা মর্টার শেলটি চোখে পড়ে শ্রমিকদের। খবর পেয়ে হাতীবান্ধা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শেলটি উদ্ধার করে।

উদ্ধার হওয়া শেলটির দৈর্ঘ্য ১৪ ইঞ্চি, পরিধি ১০ ইঞ্চি এবং ব্যাস ২.৫ ইঞ্চি। এর ওজন প্রায় ৩.৫ কেজি এবং গায়ে ‘এমকে ১৭’ লেখা রয়েছে।

পুলিশ ধারণা করছে, এটি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়ের অবিস্ফোরিত গোলাবারুদ।

হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন্নবী বলেন, উদ্ধার করা মর্টার শেলটি থানার কারখানায় নিরাপদে রাখা হয়েছে। এ বিষয়ে আদালতকে জানানো হবে। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By