শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ
জানুয়ারিতে শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন: ইসি জাতিসংঘে বিশ্বশান্তি ও টেকসই উন্নয়নে কঠোর বার্তা প্রধানমন্ত্রীর জামায়াতের আন্দোলন আ’লীগকে সহায়তা করার শামিল: শাহে আলম শিশুসাহিত্যিক আখতার হুসেন আর নেই ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ ডেঙ্গুতে ২৪ ঘন্টায় ৮ জনের মৃত্যু বিকাশ, রবিসহ অনুমোদন পেল চার ডিজিটাল ব্যাংক অডিও ভাইরাল হওয়া ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি গ্রেপ্তার শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার: তথ্য প্রতিমন্ত্রী খলিলুর রহমা‌নের সঙ্গে রুশ পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক জাতিসংঘের সভাপতির কার্যালয়ে নিয়োগ পেলেন জাইমা রহমান এমপি নজরুল ফের ৪ দিনের রিমান্ডে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর ৪ প্রস্তাব রাজধানীতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত বগুড়ায় ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২ ‘গঙ্গা পানিবণ্টনে নতুন চুক্তির দাবি বাংলাদেশের’ এবার বাড়লো লঞ্চভাড়াও | Amar Bangla BANGLADESH জাতিসংঘে প্রথম দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১০টি গুরুত্বপূর্ণ কর্মসূচি রোহিঙ্গা সংকট সমাধানে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিকল্প নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান হামের উপসর্গে ২৪ ঘন্টায় আরও ১১ জনের মৃত্যু

বড়পুকুরিয়া কয়লা খনির ইয়ার্ডের ৩২ ফিট প্রাচীর ভেঙে গেছে

সীমু দা
বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫, ৬:৩০ পূর্বাহ্ন

দেশের একমাত্র কয়লা খনি বড়পুকুরিয়ার কোল ইয়ার্ডের ৩২ ফিট প্রাচীর ভেঙে গেছে। কর্তৃপক্ষ বলছে, ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত মজুতের কারণে এই প্রাচীর ভেঙে গেছে।

বুধবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বড়পুকুরিয়া কয়লা খনির কোল ইয়ার্ডের এই প্রাচীর ভেঙে যায়। বড়পুকুরিয়া কয়লাখনির ব্যবস্থাপনা পরিচালক আবু তালেব ফরাজী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বর্তমানে খনির তিনটি কোল ইয়ার্ডে প্রায় ৫ লাখ মেট্রিক টন পাথর মজুত রয়েছে। এটি কোল ইয়ার্ডের ধারণ ক্ষমতার প্রায় দ্বিগুণ। ধারণ ক্ষমতার অতিরিক্ত হওয়ায় ইয়ার্ডের প্রাচীর অতিরিক্ত চাপে ভেঙে গেছে। বর্তমানে অস্থায়ী প্রাচীর নির্মাণ করার পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যাতে করে সরকারি এই সম্পদ কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে লক্ষ্য রাখা হচ্ছে।

জানা যায়, বড়পুকুরিয়া কয়লা খনি থেকে যা কয়লা উত্তোলন হয় তা দিয়ে পরিচালিত হয় ৫২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র। এই কেন্দ্রের তিনটি ইউনিটের মধ্যে একটি ইউনিট ২৭৫ মেগাওয়াট ও বাকি দুই ইউনিটের উৎপাদন ক্ষমতা ১২৫ করে মোট ২৫০ মেগাওয়াট। কিন্তু বর্তমানে এই কেন্দ্রের ১২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন মাত্র একটি ইউনিট চালু রয়েছে। বন্ধ রয়েছে দুটি ইউনিট। ফলে যে পরিমাণে কয়লা উত্তোলন করা হচ্ছে তার বেশিরভাগই অব্যবহৃত থাকছে। এতে করে দীর্ঘ সময় ধরে গড়ে উঠেছে কয়লার বিশাল মজুত।

বুধবার সকালে বড়পুকুরিয়া কয়লা খনির ২নং কোল ইয়ার্ডের ২৫ ও ২৬ নং নিরাপত্তা চৌকির মাঝামাঝি এলাকার প্রাচীর ভেঙে যায়। এতে কোনও হতাহতের ঘটনা না ঘটলেও অরক্ষিত অবস্থায় পড়ে কয়লা। পরে খনি কর্তৃপক্ষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে এবং অস্থায়ী প্রাচীর নির্মাণের পদক্ষেপ গ্রহণ করে।

ব্যবস্থাপনা পরিচালক জানান, কয়লা খনিতে যা মজুত রয়েছে তা অনেক বেশি। আগামী ডিসেম্বর পর্যন্ত কয়লা খনি থেকে কয়লা উত্তোলন চলবে। এরপর মেইনটেন্সের জন্য কয়লা উত্তোলন বন্ধ থাকবে ফেব্রুয়ারি পর্যন্ত। এই সময়ের মধ্যে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র পুরোপুরি চালু না হলে কয়লা রাখার স্থান সংকুলানে পড়তে হতে পারে। এই অবস্থাতে কয়লা বাইরে বিক্রি করা লাগতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By