শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ
জানুয়ারিতে শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন: ইসি জাতিসংঘে বিশ্বশান্তি ও টেকসই উন্নয়নে কঠোর বার্তা প্রধানমন্ত্রীর জামায়াতের আন্দোলন আ’লীগকে সহায়তা করার শামিল: শাহে আলম শিশুসাহিত্যিক আখতার হুসেন আর নেই ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ ডেঙ্গুতে ২৪ ঘন্টায় ৮ জনের মৃত্যু বিকাশ, রবিসহ অনুমোদন পেল চার ডিজিটাল ব্যাংক অডিও ভাইরাল হওয়া ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি গ্রেপ্তার শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার: তথ্য প্রতিমন্ত্রী খলিলুর রহমা‌নের সঙ্গে রুশ পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক জাতিসংঘের সভাপতির কার্যালয়ে নিয়োগ পেলেন জাইমা রহমান এমপি নজরুল ফের ৪ দিনের রিমান্ডে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর ৪ প্রস্তাব রাজধানীতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত বগুড়ায় ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২ ‘গঙ্গা পানিবণ্টনে নতুন চুক্তির দাবি বাংলাদেশের’ এবার বাড়লো লঞ্চভাড়াও | Amar Bangla BANGLADESH জাতিসংঘে প্রথম দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১০টি গুরুত্বপূর্ণ কর্মসূচি রোহিঙ্গা সংকট সমাধানে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিকল্প নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান হামের উপসর্গে ২৪ ঘন্টায় আরও ১১ জনের মৃত্যু

কারখানা বন্ধের নোটিশের পর পোশাকশ্রমিকদের বিক্ষোভ

সীমু দা
বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ১২:০২ অপরাহ্ন

গাজীপুরে একটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৫ নভেম্বর) শ্রমিকরা সকালে কারখানার গেটে এসে বন্ধের নোটিশ দেখে বিক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা মিতালি ক্লাব থেকে কোনাবাড়ী নতুন বাজার সড়ক বন্ধ করে বিক্ষোভ করতে থাকেন। হানিওয়েল নামে ওই পোশাককারখানাটি গাজীপুরের কোনাবাড়ীর বাঘিয়া এলাকায় অবস্থিত।

কারখানা বন্ধের নোটিশে উল্লেখ করা হয়, সোমবার কারখানার শ্রমিকরা কিছু অযোক্তিক দাবি উত্থাপন করে অবৈধভাবে কারখানাতে সংঘবদ্ধ হয়ে উৎপাদন কার্যক্রম বন্ধ করে চরম বিশৃঙ্খলা ও অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করেন। এ কারণে কারখানার অভ্যন্তরে আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটে। এ ছাড়াও কারখানার নির্ধারিত রফতানি কার্যক্রম ব্যাহত হওয়ার কারণে কর্তৃপক্ষ বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির সম্মুখীন হয়। কারখানা কর্তৃপক্ষ বারবার শ্রমিকদের কাজে যোগদানের জন্য অনুরোধ করলেও তারা শোনেননি। শ্রমিকদের এ ধরনের আচরণ অবৈধ ধর্মঘটের শামিল এবং শ্রম আইন পরিপন্থি।

কারখানার শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীদের নিরাপত্তার স্বার্থে বাধ্য হয়ে বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ১৩(১) ধারা মোতাবেক মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করা হলো। পরিস্থিতি স্বাভাবিক হলে খোলা হবে।

বিক্ষোভকারী শ্রমিকরা জানান, কারখানা কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে যে অভিযোগ এনেছে, তা সম্পূর্ণ সাজানো ও ভিত্তিহীন। তারা কারখানার অভ্যন্তরে কোনও ধরনের উৎপাদন কার্যক্রম বন্ধ করে বিশৃঙ্খলা ও অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করেননি। তারা কারখানার পাশে খোলা মাঠে অবস্থান নিয়ে পরবর্তী কার্যক্রমের বিষয়ে মিটিং করছেন।

গাজীপুর শিল্প পুলিশ-২ (কোনাবাড়ী জোন) পরিদর্শক মোর্শেদ জামান বলেন, ‘শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করছি। বিশৃঙ্খলা এড়াতে কারখানার সামনে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By