শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ
জানুয়ারিতে শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন: ইসি জাতিসংঘে বিশ্বশান্তি ও টেকসই উন্নয়নে কঠোর বার্তা প্রধানমন্ত্রীর জামায়াতের আন্দোলন আ’লীগকে সহায়তা করার শামিল: শাহে আলম শিশুসাহিত্যিক আখতার হুসেন আর নেই ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ ডেঙ্গুতে ২৪ ঘন্টায় ৮ জনের মৃত্যু বিকাশ, রবিসহ অনুমোদন পেল চার ডিজিটাল ব্যাংক অডিও ভাইরাল হওয়া ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি গ্রেপ্তার শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার: তথ্য প্রতিমন্ত্রী খলিলুর রহমা‌নের সঙ্গে রুশ পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক জাতিসংঘের সভাপতির কার্যালয়ে নিয়োগ পেলেন জাইমা রহমান এমপি নজরুল ফের ৪ দিনের রিমান্ডে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর ৪ প্রস্তাব রাজধানীতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত বগুড়ায় ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২ ‘গঙ্গা পানিবণ্টনে নতুন চুক্তির দাবি বাংলাদেশের’ এবার বাড়লো লঞ্চভাড়াও | Amar Bangla BANGLADESH জাতিসংঘে প্রথম দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১০টি গুরুত্বপূর্ণ কর্মসূচি রোহিঙ্গা সংকট সমাধানে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিকল্প নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান হামের উপসর্গে ২৪ ঘন্টায় আরও ১১ জনের মৃত্যু

বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে মানববন্ধন

সীমু দা
বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ১০:৪৯ পূর্বাহ্ন

দেশব্যাপী বিভিন্ন দরবার শরিফ, মাজার ও মাজার সংশ্লিষ্ট মসজিদে হামলা, ভাঙচুর, লুটপাট, আগুন দেওয়া এবং সুফি, পাগল ফকির হত্যা, ক্রমাগত শারীরিক নির্যাতনের প্রতিবাদে ও বাউল শিল্পী আবুল সরকারের মুক্তির দাবিতে সার্বজনীন উন্মুক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরের দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনের আয়োজন করে কিশোরগঞ্জের সব বাউল ও শিল্পী সমাজ। 

ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ইসমাইল হোসেন মধু, বাংলাদেশ জাতীয় বাউল সমিতির কিশোরগঞ্জের সভাপতি বাউল হারিছ, শানে পাঞ্জাতন মহরম জারি দলের পরিচালক বাউল মান্নান, বাউল কিবরিয়া খোকন, মাসুদুর রহমান মিলন, জেলা যুবদলের সহ-সভাপতি রকিবুল হাসান ফয়সাল।

এ ছাড়াও উক্ত মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন তরফিয়া দরবার ও মাজার শরিফের সাজ্জাদনশীন সৈয়দ ইয়াছিন, জেলা সিপিবির সাধারণ সম্পাদক রঞ্জিত কুমার সরকার, উদীচীর সাধারণ সম্পাদক বাবুল রেজা, বাপা সভানেত্রী হামিদা বেগম, মহিলা পরিষদ নেত্রী কামরুন্নাহার।

মানববন্ধনে বক্তারা মহারাজ বাউল আবুল হোসেন সরকারের অতিদ্রুত নিঃশর্ত মুক্তির দাবি জানান। অবিলম্বে মুক্তি না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। 

উল্লেখ্য, বৃহস্পতিবার (২০ নভেম্বর) মাদারীপুরে একটি গানের অনুষ্ঠানস্থল থেকে বাউল আবুল সরকারকে গ্রেফতার করে মানিকগঞ্জ নিয়ে আসা হয়। পরে আদালতে সোপর্দ করলে আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By