শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ
জানুয়ারিতে শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন: ইসি জাতিসংঘে বিশ্বশান্তি ও টেকসই উন্নয়নে কঠোর বার্তা প্রধানমন্ত্রীর জামায়াতের আন্দোলন আ’লীগকে সহায়তা করার শামিল: শাহে আলম শিশুসাহিত্যিক আখতার হুসেন আর নেই ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ ডেঙ্গুতে ২৪ ঘন্টায় ৮ জনের মৃত্যু বিকাশ, রবিসহ অনুমোদন পেল চার ডিজিটাল ব্যাংক অডিও ভাইরাল হওয়া ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি গ্রেপ্তার শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার: তথ্য প্রতিমন্ত্রী খলিলুর রহমা‌নের সঙ্গে রুশ পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক জাতিসংঘের সভাপতির কার্যালয়ে নিয়োগ পেলেন জাইমা রহমান এমপি নজরুল ফের ৪ দিনের রিমান্ডে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর ৪ প্রস্তাব রাজধানীতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত বগুড়ায় ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২ ‘গঙ্গা পানিবণ্টনে নতুন চুক্তির দাবি বাংলাদেশের’ এবার বাড়লো লঞ্চভাড়াও | Amar Bangla BANGLADESH জাতিসংঘে প্রথম দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১০টি গুরুত্বপূর্ণ কর্মসূচি রোহিঙ্গা সংকট সমাধানে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিকল্প নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান হামের উপসর্গে ২৪ ঘন্টায় আরও ১১ জনের মৃত্যু

ঢাকা-আরিচা মহাসড়ক থেকে সরে গেছেন বিসিএস শিক্ষার্থীরা

সীমু দা
বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ৯:৪৮ পূর্বাহ্ন

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা পেছানো ও পিএসসি সংস্কারের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পরীক্ষার্থীরা।

মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুর ১টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে আরিচাগামী লেন অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। দুপুর আড়াইটায় অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা।

মহাসড়ক অবরোধকারী শিক্ষার্থীরা জানান, যতক্ষণ না লিখিত পরীক্ষার তারিখ ও সিদ্ধান্ত পরিবর্তন হবে, ততক্ষণ তাদের অবরোধ চলবে। যদিও দেড় ঘণ্টা পর অবরোধ তুলে নেন।

তারা বলেন, যৌক্তিক দাবির পক্ষে সবার সমর্থন থাকা সত্ত্বেও পিএসসির নির্দিষ্ট গোষ্ঠীর স্বার্থ উদ্ধারে জনসমর্থনের বিপরীতে অবস্থান নিচ্ছে তা আমাদের জানা নেই। অন্য বিসিএসের প্রিলি পরীক্ষার পর লিখিত পরীক্ষায় বসার জন্য কমপক্ষে ৬ মাস সময় দেওয়া হয়। তবে ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার আগে মাত্র দুই মাস সময় দেওয়া হয়েছে। 

যৌক্তিক এই আন্দোলনে দুই ছাত্র উপদেষ্টার কোন ভূমিকা না থাকায়ও ক্ষোভ প্রকাশ করেন তারা। দেড় ঘণ্টা অবরোধ চলায় যানবাহন আটকা পড়ায় ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By