শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

নরসিংদীতে একজনের মৃত্যু, আহত কমপক্ষে ৪০

সীমু দা
শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ১০:৩০ পূর্বাহ্ন

নরসিংদীর পলাশে ভূমিকম্পের সময় মাটির দেয়াল ধসে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ছাড়া ভূমিকম্পের সময় ছাদের কার্নিশ ধসে পড়ে তিন জন গুরুতর আহতসহ বিভিন্ন স্থানে ৪০ জনের বেশি আহত হয়েছেন৷

নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেন পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনির হোসেন।

নিহত বৃদ্ধা পলাশ উপজেলার বাসিন্দা এবং গুরুতর আহত তিন জন নরসিংদী শহরের বাসিন্দা। এখন পর্যন্ত তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। মৃতের নাম কাজিম আলী (৭৫)।

স্থানীয়রা জানান, পলাশে একটি মাটির দেয়াল ধসে পড়ে ভূমিকম্পের সময়। এ সময় তাড়াহুড়ো করে দৌড়ে বের হতে গিয়ে ওই বৃদ্ধের শরীরের ওপর পড়ে। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতলে নেওয়ার আগেই তার মৃত্যু হয় ।

অপরদিকে, গাবতলী মাদ্রাসার পেছনের একটি গলিতে নির্মাণাধীন বহুতল ভবনের ওপর থেকে ইট খসে পড়ে পাশের একতলা একটি ভবনের ছাদের কার্নিশে। সেখান থেকে কার্নিশ ভেঙে নিচে পড়লে এক শিশুসহ মোট তিন জন আহত হয়। তাৎক্ষণিক তাদের নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা।

একই সময় জেলার বিভিন্ন উপজেলা শহর থেকে আহত হয়ে জেলার বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্স ও ক্লিনিকে আরও প্রায় ৪০ জন চিকিৎসা নেন। গুরুতর আহত তিন জনকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠায় নরসিংদী সদর হাসপাতাল কর্তৃপক্ষ।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, ‘মাটির দেয়াল দেয়াল ধসে বৃদ্ধের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান আছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By