শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

ঘোড়ার মাংসসহ জনতার হাতে মাংসবিক্রেতা আটক

সীমু দা
শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, ১২:৪৩ অপরাহ্ন

দুটি ঘোড়া জবাই করে মাংস বিক্রির প্রক্রিয়ার সময় গ্রামবাসী রুবেল নামে এক মাংসবিক্রেতাকে (কসাই) আটক করেছে। এ সময় এলাকাবাসীর ধাওয়ায় তিন মাংসব্যবসায়ী পালিয়ে গেছে। শুক্রবার (২১ নভেম্বর) ভোর ৬টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের বেলতলী রজর মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

আটক রুবেল সুনামগঞ্জ জেলার ধর্মপাশা এলাকার বাসিন্দা। পালিয়ে যাওয়াদের মধ্যে আবুল খায়ের নামে একজন সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার নওদা গ্রামের বাসিন্দা।  অপরজন হাসান গাজীপুর  এলাকার বাসিন্দা।

আটক রুবেল কসাই ও স্থানীয়রা জানান, অভিযুক্তরা বৃহস্পতিবার রাতে পিকআপে করে বেলতলী রজর মোড় এলাকায়  দুটি ঘোড়া এনে বেঁধে রাখে। রাত গভীর হলে তারা ঘোড়া দুটি জবাই করে মাংস সরবরাহের চেষ্টা করে। এলাকাবাসী বিষয়টি টের পেয়ে শুক্রবার ভোর ৬টার দিকে তাদের ঘিরে ফেলেন। তারা স্থানীয় মাওনা, জয়দেবপুর এবং বিভিন্ন হোটেলে সরবরাহের জন্য মাংসগুলো প্রক্রিয়া করছিল। তা ছাড়া গরুর মাংসের সঙ্গে গোপনে ঘোড়ার মাংস মিশিয়ে বিক্রির অভিযোগও পাওয়া গেছে তাদের বিরুদ্ধে। এলাকাবাসীর জিজ্ঞাসাবাদের সময় কৌশলে অভিযুক্ত দুই ব্যবসায়ী পালিয়ে গেছে।

এ ব্যাপারে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ব্যারিস্টার সজীব আহমেদ বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’

শ্রীপুর থানাধীন চকপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, পুলিশ সরজমিন ঘটনাটি তদন্ত করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By