শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

কৈলাশটিলায় পুরনো কূপে মিললো ৫০ লাখ ঘনফুট গ্যাস, যুক্ত হবে জাতীয় গ্রিডে

সীমু দা
শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, ১০:৪৫ পূর্বাহ্ন

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার কৈলাশটিলা গ্যাসক্ষেত্রের ১নং কূপের ওয়ার্কওভার শেষে প্রায় ৫০ লাখ ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে নতুন গ্যাস যুক্ত হতে যাচ্ছে। বৃহস্পতিবার থেকে গ্যাস উত্তোলনের জন্য শেষ মুহূর্তের প্রয়োজনীয় কার্যক্রম চলছে।

সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল)-এর ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) প্রকৌশলী আব্দুল জলিল প্রামাণিক এ তথ্য জানিয়েছেন।

গ্যাস ফিল্ডস কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন করে এই কূপে ৫০ লাখ ঘনফুট গ্যাসের সন্ধান মিলেছে। আনুষ্ঠানিক উত্তোলন শুরু হলে দু-একদিনের মধ্যেই জাতীয় গ্রিডে যুক্ত হবে এ গ্যাস।

এসজিএএফ সূত্র জানায়, পুরনো এই গ্যাস কূপটিতে গত আগস্ট মাসে পুনর্খনন শুরু করে বাপেক্স (বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড)। এতে প্রায় ৭৩ কোটি টাকা খরচ হয়েছে। কূপটির ২২৪২ ফুট গভীরে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। এখানে আনুমানিক ১৬০০ টিসিএফ গ্যাস মজুত আছে বলে কর্মকর্তারা ধারণা করছেন।

১৯৬১ সালে আবিষ্কৃত হয় কৈলাশটিলা গ্যাসক্ষেত্র।  সেখানে এখন পর্যন্ত মোট ৮টি কূপ খনন করা হয়েছে। এর মধ্যে ২০২৩-২৪ অর্থবছরে উৎপাদনরত ৪টি কূপ থেকে গড়ে দৈনিক প্রায় ২৮.০৩ মিলিয়ন ঘনফুট উৎপাদিত গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করা হয়।

সূত্রমতে, বন্ধ থাকা কূপগুলোতে পুনর্খনন বা ওয়ার্কওভারের উদ্যোগ নেওয়া হয় ২০২৩ সালেই। সে বছরই কূপ-২ এর ওয়ার্কওভার শেষে দৈনিক ৫.৮৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন শুরু হয়। পরবর্তী সময়ে কূপ-৮-এর পুনর্খনন ২০২৪ সালের জুনে শেষ হলে দৈনিক গড়ে ১৪ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন হচ্ছে।

চলতি বছরের জানুয়ারিতে কৈলাশটিলা-১ ছাড়াও ‘রশিদপুর-৩ ও বিয়ানীবাজার-২নং কূপ ওয়ার্কওভার’ প্রকল্প হাতে নেয় এসজিএফএল। এর আওতায় আগস্ট মাসে কৈলাশটিলা-১ কূপের পুনর্খনন শুরু হয়।

এসজিএফ সূত্র জানায়, সিলেট গ্যাস ফিল্ডের আওতাধীন ১৬টি কূপ থেকে ১৩ কোটি ৭০ লাখ ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সংযুক্ত। কৈলাশটিলা-১ থেকে ৫০ লাখ ঘনফুট গ্যাস সঞ্চালন শুরু হলে জাতীয় গ্রিডে সবমিলিয়ে ১৪ কোটি ২০ লাখ ঘনফুট গ্যাস যুক্ত হবে।

সূত্র জানায়, কৈলাশটিলা ১ নম্বর গ্যাস কূপ থেকে ১৯৮৬-৯৫ সাল পর্যন্ত ২ কোটি ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সংযুক্ত হয়। ১৯৯৭ সাল পর্যন্ত চালু থাকার পর কূপটি বন্ধ হয়ে যায়। ১৯৯৮-২০০০ সালে এ কূপ থেকে ফের ২ কোটি ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সংযুক্ত হয়। ২০১৮ সালে সংযুক্ত হয় ৯০ লাখ ঘনফুট। ২০১৯ সাল থেকে ফের গ্যাস উত্তোলন বন্ধ হয়ে যায়। গত আগস্টে পুনর্খনন কার্যক্রম শুরু হয়ে এখন এখান থেকে জাতীয় গ্রিডে ৫০ লাখ ঘনফুট গ্যাস সংযুক্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে বলে কর্মকর্তারা আভাস দিয়েছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By