শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সীমু দা
শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, ৯:০১ পূর্বাহ্ন

গাজীপুরের শ্রীপুরে ২৫ বোতল বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী শাহাদাত হোসেন শান্তকে (২৩) গ্রেফতার করেছে র‌্যাব-১। বৃহস্পতিবার (২০ নভেম্বর) র‌্যাব-১ পোড়াবাড়ী ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট নাফিজ বিন জামাল বিষয়টি নিশ্চিত করেছেন।

শাহাদাত হোসেন শান্ত শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের চকপাড়া মেডিক্যাল মোড় এলাকার মনছুর আলীর ছেলে। বুধবার বিকালে শ্রীপুর পৌরসভার প্রশিকার সামনে থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব-১ পোড়াবাড়ী ক্যাম্পের কমান্ডার জানান, গোপন সংবাদে র‌্যাব সদস্যরা জানতে পারেন চকপাড়া থেকে একটি মোটরসাইকেলে বিদেশি মদের বড় চালান মাওনা চৌরাস্তার দিকে আসছে। ওই সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা প্রশিকা (লিরা পলিমার ইন্ড্রাটিজ লিমিটেডের) সামনে অবস্থান নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী শাহাদাত হোসেন শান্তকে আটক করে। এ সময় তার কাছ থেকে ২৫ বোতল বিদেশি মদ, একটি মোবাইল ফোন এবং একটি মোটরসাইকেল উদ্ধার করে। জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলা থেকে ভারতীয় নিষিদ্ধ বিদেশি মদ কিনে গাজীপুরের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করে আসছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে শ্রীপুর থানায় সোপর্দ করা হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আব্দুল বারেক বলেন, ‘মাদক ব্যবসায়ী শাহাদাত হোসেন শান্তকে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে গাজীপুর কারাগারে পাঠানো হয়েছে।’

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By