শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

বিচারকের ছেলে হত্যা মামলার আসামি ফের রিমান্ডে

সীমু দা
শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, ৮:৪২ পূর্বাহ্ন

রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের ছেলে তাওসিফ রহমান (১৭) হত্যা মামলার আসামি লিমন মিয়ার (৩৪) পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৫ এর বিচারক আশিকুর রহমান এ আদেশ দেন।

গত ১৫ নভেম্বর লিমন মিয়াকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড দেন। সেই রিমান্ড শেষে বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকাল ৩টার দিকে তাকে আবার আদালতে হাজির করা হয়।

আদালত সূত্র জানায়, আসামি লিমন মিয়ার পক্ষে কোনও আইনজীবী ছিলেন না। রাষ্ট্রপক্ষে শুনানি করেন আদালতের কৌঁসুলি আলী আশরাফ মাসুম। প্রায় পাঁচ মিনিটের সংক্ষিপ্ত শুনানি শেষে বিচারক রিমান্ডের আদেশ দেন।

রাজশাহী মেট্রোপলিটন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আলী আশরাফ মাসুম জানান, বৃহস্পতিবার রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে তদন্ত কর্মকর্তা পুনরায় সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

তিনি আরও বলেন, শুনানিতে তদন্ত কর্মকর্তা জানান, ঘটনার প্রকৃত কারণ, উদ্দেশ্য এবং সম্পৃক্ততা উদঘাটনে লিমনকে পুনরায় জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

রাজশাহী মহানগর পুলিশের আদালত পরিদর্শক আব্দুর রফিক জানান, রাজপাড়া থানার ওসি হবিবুর রহমান আলোচিত এ মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেয়েছেন। তিনি নিজে লিমনকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করায় আসামিকে ফের থানায় নেওয়া হয়েছে।

উল্লেখ্য, গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বাসিন্দা লিমন মিয়া দীর্ঘদিন ধরে বিচারক মোহাম্মদ আব্দুর রহমানের পরিবারের কাছ থেকে আর্থিক সহযোগিতা পেতেন। কিন্তু তা বন্ধ হয়ে গেলে ক্ষুব্ধ হয়ে তিনি গত ১৩ নভেম্বর রাজশাহী মহানগরের ডাবতলায় বিচারকের ভাড়া বাসায় গিয়ে তাওসিফকে হত্যা করেন বলে অভিযোগ ওঠে। এ সময় বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসীকে (৪৪) হত্যার চেষ্টা করা হয়। সেদিন লিমন মিয়াও আহত হন। পরে বিচারক নিজেই বাদী হয়ে রাজপাড়া থানায় মামলা করলে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতাল থেকে লিমন মিয়াকে গ্রেফতার করে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By