শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

গ্রামীণ ব্যাংকের আরেক শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ

সীমু দা
বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ৯:২৮ পূর্বাহ্ন

ঢাকার ধামরাইয়ে গ্রামীণ ব্যাংকের সুয়াপুর শাখার কার্যালয় লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে বলে জানা গেছে। তবে এতে কোনও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

বুধবার (১৯ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার সুয়াপুর ইউনিয়নের সুয়াপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। বাজারের একটি দোতলা ভবনের দোতলায় ব্যাংকটির কার্যক্রম পরিচালনা করা হয়।

এ ঘটনার সিসিটিভি ফুটেজেও পেট্রোল বোমা নিক্ষেপ ও আগুনের দৃশ্য দেখা যায়।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, ভোর সাড়ে ৪টার দিকে মোটরসাইকেলযোগে দুই জন দুর্বৃত্ত এসে গ্রামীণ ব্যাংকের কার্যালয় লক্ষ্য করে বোমাটি নিক্ষেপ করে। সেটি দেয়ালে লেগে ভেঙে পাশের একটি টিনশেড কক্ষের চালার ওপরে পড়ে আগুন লেগে যায়। ঘটনাটি দেখতে পেয়ে নৈশপ্রহরী ডাক চিৎকার করলে আশপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোনও ক্ষয়ক্ষতির হয়নি।

বাজারের নৈশপ্রহরী সেলিম মিয়া জানান, ভোরের দিকে বিকট শব্দ পেয়ে ব্যাংকের দিকে আগুন দেখতে পান। পরে আশপাশের লোকজনকে ডাকাডাকি করলে সবাই আগুন নিয়ন্ত্রণে আনেন।

ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম বলেন, ধামরাই থানায় গ্রামীণ ব্যাংকের ছয়টি শাখা রয়েছে, এর মধ্যে পাঁচটি ভাড়া বাসায়। সেগুলো নিরাপত্তায় স্থানীয় চৌকিদার রাখা হয়েছে। এ ছাড়া পুলিশের পক্ষ থেকে তদারকি রয়েছে। আজকে রাত সাড়ে ৪টার দিকে সুয়াপুর বাজারে গ্রামীণ ব্যাংকের শাখায় দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তবে এ বিষয়ে গ্রামীণ ব্যাংকের দায়িত্বশীল কেউ কোনও বক্তব্য দিতে রাজি হননি।

গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন স্থানে গ্রামীণ ব্যাংকের শাখায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By