সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

সশস্ত্র বাহিনী মানুষের পক্ষে থাকায় বিগত শাসনের অবসান দ্রুত হয়েছে: প্রধান উপদেষ্টা

সীমু দা
বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ৭:৩১ পূর্বাহ্ন

সশস্ত্র বাহিনী মানুষের পক্ষে থাকায় বিগত শাসনের অবসান দ্রুত হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

তিনি বলেন, “একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বুঝতে পেরেছে, সে যেকোনও কিছু করার জন্য স্বাধীন, কিন্তু একজন সশস্ত্র বাহিনীর সদস্য চাইলেই সব কিছু করতে পারে না। তারা একটি সুশৃঙ্খল বাহিনী, যেখানে সর্বোচ্চ শৃঙ্খলা মেনে চলতে হয়। অভ্যুত্থানের মতো পরিস্থিতিতে একজন সেনা সদস্য কী করতে পারে! আমি নিশ্চিত যে এ নিয়ে বিতর্ক আলোচনা হয়েছে। সেনা সদস্যরা এমন পরিস্থিতিতে করবে কী- ছাত্রদের সঙ্গে যুক্ত হবে নাকি সরকারের। এই প্রশ্নে বিভক্ত হয়ে পড়ার কথা যে কারও পক্ষে দাঁড়াবে। বাংলাদেশ একটি সৌভাগ্যবান দেশ যে আমাদের সশস্ত্র বাহিনী তাদের প্রধানদের নেতৃত্বে দেশের মানুষের পক্ষে প্রতিশ্রুত ছিল। যার কারণে বিগত শাসনের অবসান দ্রুত হয়েছে।”

বুধবার (১৯ নভেম্বর) মিরপুর সেনানিবাসে ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজে ডিএসসিএসসি-২০২৫-এর গ্র্যাজুয়েশনে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা।

তিনি বলেন, “তবে এই অবসান সব সমস্যার সমাধান না। এটি নতুন আরও সমস্যা সৃষ্টি করে স্থিতিশীল হতে। কিন্তু বাংলাদেশ সৌভাগ্যবান যে তার দেশের সশস্ত্র বাহিনী দাঁড়িয়েছে। ফলে আমরা সামনে এগিয়ে যেতে পেরেছি। জাতির সব আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের কাজ করা গেছে। কারণ তাদের সশস্ত্র বাহিনী তাদের পেছনে দাঁড়িয়ে আছে।” 

ড. ইউনূস বলেন, “বাংলাদেশের এই উত্তরণের মুহূর্তে যেটাকে আমরা বারবার বলছি, একটি নতুন বাংলাদেশে রূপান্তর; এ সময় আপনাদের এখানে অবস্থান খুবই গৌরবের। আমরা যা যা করছি সেটা খোলা চোখে দৃশ্যমান। দেশের কী অবস্থা ছিল সেটা সম্পর্কে আপনারা অবগত আছেন, তরুণরা বিপ্লবী হয়েছিল, রক্ত দিয়েছে, বুলেটের বিরুদ্ধে বুক পেতে দিয়েছে, এর ফলে ওই শাসনামলের অবসান হয়েছে এবং নতুন একটা দেশের সূচনা হয়েছে। এটি শুধু বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা নয়, এটি বৈশ্বিক আকাঙ্ক্ষা।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By