শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

‘লালদিয়া টার্মিনাল’ বিদেশিদের ইজারা দেওয়ার প্রতিবাদে জাবিতে বিক্ষোভ

সীমু দা
বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ৬:২৭ পূর্বাহ্ন

চট্টগ্রামের লালদিয়া কনটেইনার টার্মিনাল ৩৫ বছরের জন্য বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) একদল শিক্ষার্থী। বুধবার বিকাল সোয়া ৫টার দিকে ক্যাম্পাসের মুরাদ চত্বর থেকে ‘নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে বামপন্থি শিক্ষার্থীরা একটি মিছিল বের করেন। মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে যান তারা। পরে ঢাকা-আরিচা মহাসড়কের একপাশে বিক্ষোভ সমাবেশ করেন। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন।

সমাবেশে জাহাঙ্গীরনগর ফটোগ্রাফি সোসাইটির সাধারণ সম্পাদক ফারিয়া জামান বলেন, ‌‘সম্প্রতি ইউনূস সরকার একটি বিজ্ঞপ্তি দিয়েছে। আপনাদের মনে হতে পারে আমরা যেকোনো বিদেশি চুক্তির বিরোধিতা করি, আসলে তা না। যেকোনো দেশের সঙ্গে চুক্তি করলে লক্ষ্য রাখতে হবে সেটা আমাদের কতটা উপকার করছে। আর এই যে চুক্তিটা যেটা ৩০ বছর মেয়াদে হয়েছে। এটার সব তথ্য সবাইকে জানানো উচিত।’ 

তিনি আরও বলেন, ‘আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই, আমাদের এমন গুরুত্বপূর্ণ একটা বন্দর বিদেশের হাতে তুলে দেওয়ায় দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে। দেশের জাতীয় নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হতে পারে। সে জায়গায় আমরা অনেক দুশ্চিন্তায় বোধ করছি। কারণ আমরা চুক্তির বিস্তারিত জানি না।’

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জাবি শাখার সংগঠক সজীব আহমেদ জেনিচ বলেন, ‘বন্দর আমাদের সম্পদ। নিজস্ব সম্পদ পরিচালনা করার সক্ষমতা আমাদের আছে। তাহলে কেন বন্দর পরিচালনার দায়িত্ব বিদেশিদের দেবো? অসম চুক্তির মাধ্যমে বিদেশি শক্তির হাতে বন্দর তুলে দিয়ে বন্দরকে লুটেপুটে খেতে দেবো না।কোথায় ডাকসু, কোথায় জাকসু, আজকে জাতীয় সম্পদ নিয়ে তাদের মুখে একটা কথাও আমরা শুনি না। তারা শুধু মিষ্টি বিতরণ করে উৎসব আমেজের মধ্যে আছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By