শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

তারেক রহমান মানবতার দূত হিসেবে কাজ করছেন: রুহুল কবির রিজভী

সীমু দা
বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ১১:৩০ পূর্বাহ্ন

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও  ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মানবতার দূত হিসেবে কাজ করছেন। কোন লোক অসুস্থ, কোন পরিবারে খাবার নেই, জুলাই বিপ্লব বা ফ্যাসিবাদী আমলে যে সন্তান হারিয়ে গেছে, সেসব অসহায় পরিবারের দিকে যেন তার চোখ পড়ে আছে। “আমরা বিএনপি পরিবার”-এর মাধ্যমে তারেক রহমান তাদের পাশে দাঁড়াচ্ছেন।’

মঙ্গলবার দুপুরে বগুড়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে দিনব্যাপী ‘আমরা বিএনপি পরিবার’-এর সেবামূলক কর্মসূচিতে বক্তব্য দানকালে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে রুহুল কবির রিজভী বলেন, ‘স্বামীর স্মৃতিবিজড়িত বাড়ি থেকে যখন বের করে দেওয়া হয়, তখন খালেদা জিয়া বলেছিলেন, “আপনারা যে অবস্থা করলেন আপনাদের উপর আল্লাহর গজব পড়বে।” ম্যাডাম এখনও বেঁচে আছেন, জনগণ বেঁচে আছেন, আমরা গজব দেখছি।

‘যারা বিরোধীদলের ছেলেদের হত্যা করে নিজের ক্ষমতা মজবুত করবেন, আজীবন টিকে থাকবেন বলে ভেবেছিলেন, তারা নিজের চোখেই নিজের পতন দেখলেন। আল্লাহ অন্যায়ের বিচার পৃথিবীতে করে দেন, এটি প্রমাণিত।’

আমরা বিএনপি পরিবার’-এর আয়োজনে শহরের শহীদ খোকন পার্কে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন। বক্তব্য দেন– বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান ও হেলালুজ্জামান তালুকদার লালু, সাইফুল ইসলাম, জয়নাল আবেদীন চাঁন, আলী আজগর তালুকদার হেনা, মোশারফ হোসেনসহ অনেকে।

অনুষ্ঠানে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ফ্রি মেডিক্যাল ক্যাম্প, চক্ষু চিকিৎসা, হার্টের চিকিৎসা, রক্তদান কর্মসূচির পাশাপাশি হুইল চেয়ার বিতরণ, শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ, কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ, শ্রমিকদের মাঝে পোশাক ও হাতমোজা বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By