শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১২ অপরাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

কাশিমপুর কারাগারে আ.লীগ নেতার মৃত্যু

সীমু দা
বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৯:৪২ পূর্বাহ্ন

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি থাকা আওয়ামী লীগের এক নেতা মারা গেছেন। মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকালে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সুপার আবদুল্লাহ আল মামুন। তিনি বলেন, আইনি প্রক্রিয়া শেষে মারা যাওয়া ব্যক্তির লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

মারা যাওয়া ওই নেতার নাম মুরাদ হোসেন (৬৫)। তার বাড়ি রাজধানীর মিরপুরের পাইকপাড়া এলাকায়। তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ও কাউন্সিলর ছিলেন।

কারাগার সূত্রে জানা গেছে, মুরাদ হোসেনের বিরুদ্ধে তিনটি মামলা আছে। মিরপুর থানা–পুলিশ তাকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠায়। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে কারাগারের মধ্যে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সেখানে পরীক্ষা–নিরীক্ষা করে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে বিকাল ৫টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার লাশ ময়নাতদন্তের জন্য কলেজের মর্গে রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By