মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

রেকর্ডসংখ্যক তরুণ এবার ভোট দেবেন: প্রধান উপদেষ্টা

সীমু দা
বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৭:৪৮ পূর্বাহ্ন

নেদারল্যান্ডসের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক উপমন্ত্রী পাসকেল গ্রোটেনহুইস মঙ্গলবার (১৮ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এসময় প্রধান উপদেষ্টা বলেন, আগের স্বৈরাচারী শাসনামলে অনুষ্ঠিত তিনটি কারচুপির সাধারণ নির্বাচনে ভোট দিতে না পারায় আগামী নির্বাচনে রেকর্ডসংখ্যক তরুণ ভোট দেবেন।

সাক্ষাৎকালে তারা কৃষি, বাণিজ্য ও বিনিয়োগ, প্রযুক্তি, যুব উন্নয়ন এবং তরুণ ও নারী উদ্যোক্তাদের জন্য সামাজিক ব্যবসা তহবিলের সম্ভাবনাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনা করেন।

দুই নেতা বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ নিয়েও আলোচনা করেন। প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠানের জন্য তার সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

ড. ইউনূস বলেন, আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না কারণ তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং নির্বাচন কমিশন এর নিবন্ধন স্থগিত করেছে।

তিনি বলেন, এটা আমাদের সবার জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। অভ্যুত্থানের সময় ঢাকাসহ অন্যান্য শহরের দেয়ালে গ্রাফিতি ও অঙ্কন করা তরুণরা এখন ভোট দিতে আসবেন।

সফররত নেদারল্যান্ডসের মন্ত্রী বাংলাদেশের নির্বাচনি প্রস্তুতির প্রশংসা করে বলেন, অন্তর্বর্তী সরকারের ভোটের জন্য প্রস্তুত হওয়ার জন্য মাত্র কয়েক মাস সময় রয়েছে।

পাস্কেল গ্রোটেনহুইস বাংলাদেশের নতুন প্রণীত শ্রম আইনের প্রশংসা করে বলেন, এটি আরও বেশি ডাচ ও ইউরোপীয় বিনিয়োগ আকৃষ্ট করতে সহায়তা করবে। চলতি মাসের শুরুতে মন্ত্রিসভা কর্তৃক অনুমোদিত ব্যাপক সংস্কারগুলো সোমবার রাষ্ট্রপতি আইনে সই করেছেন।

তিনি বলেন, নেদারল্যান্ডস বাংলাদেশের বিনিয়োগ কর্তৃপক্ষের সঙ্গে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ বিষয়ে একটি সমঝোতা স্মারক সইয়ের পরিকল্পনা করছে।

তিনি আশা প্রকাশ করেন যে, শিগগিরই সমঝোতা স্মারক সই হবে, যা বাংলাদেশে নেদারল্যান্ডসের বিনিয়োগ বৃদ্ধির পথ প্রশস্ত করবে। ৫০ বছর ধরে, বাংলাদেশ এবং নেদারল্যান্ডস উন্নয়ন অংশীদার ছিল। এখন আমরা এটাকে রাজনীতি, বাণিজ্য ও বিনিয়োগে ন্যায়সঙ্গত অংশীদারত্বে রূপান্তর করতে চাই।

মন্ত্রী আরও বলেন, যেসব ডাচ কোম্পানি দীর্ঘদিন ধরে ঢাকা থেকে পণ্য কিনেছে তারা এখন বাংলাদেশে বিনিয়োগ ও ওয়ার্কিং পার্টনার হতে চাইছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By