মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

এলডিসি উত্তরণের পর চ্যালেঞ্জ মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা চাইলেন পররাষ্ট্র উপদেষ্টা

সীমু দা
বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৭:৩৩ পূর্বাহ্ন

ড্যানিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক স্টেট সেক্রেটারি মিসেস লিনা গ্যান্ডলস হ্যানসেন সোমবার (১৮ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এসময় বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার উপস্থিত ছিলেন। এর আগে লালদিয়া কন্টেইনার টার্মিনাল (এলসিটি) প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান শেষে স্টেট সেক্রেটারি হ্যানসেন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন।

বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা লালদিয়া কন্টেইনার টার্মিনাল (এলসিটি) প্রকল্পে ড্যানিশ কোম্পানি এপিএম টার্মিনালের ৫৫০ মিলিয়ন ডলার বিনিয়োগের কথা তুলে ধরেন, যা এখন পর্যন্ত বাংলাদেশে সবচেয়ে বড় একক ইউরোপীয় বিনিয়োগ।

চুক্তির জন্য ডেনমার্ককে ধন্যবাদ জানান পররাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশের প্রতি ডেনমার্কের দীর্ঘদিনের সমর্থনের কথা স্বীকার করে পররাষ্ট্র উপদেষ্টা স্বল্পোন্নত দেশ থেকে উন্নীত হওয়ার পর বাংলাদেশের চ্যালেঞ্জ মোকাবিলায় ডেনমার্কের সহায়তার অনুরোধ জানান।

পররাষ্ট্র উপদেষ্টা দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগের সুযোগ, জ্বালানী দক্ষতা, টেকসই অর্থনৈতিক উন্নয়ন ইত্যাদি ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি এবং সহযোগিতার কথাও তুলে ধরেন।

জবাবে ড্যানিশ স্টেট সেক্রেটারি হ্যানসেন অন্তর্বর্তী সরকারকে একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও ন্যায়সঙ্গত বাংলাদেশ গড়ার পথে সহায়তা করার জন্য ডেনমার্কের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

তিনি বলেন, এলসিটি প্রকল্প আমাদের সম্পর্কের একটি নতুন পর্বের সূচনা এবং এই সহযোগিতা দু’দেশের জনগণের সুবিধার জন্য দু’দেশের মধ্যে বিদ্যমান চমৎকার সম্পর্কের ক্ষেত্রে মূল্যবোধ যোগ করবে। তিনি কক্সবাজারের কাছে প্রস্তাবিত ৫০০ মেগাওয়াট অফশোর উইন্ড পাওয়ার প্রকল্পে সম্ভাব্য ডেনিশ বিনিয়োগ সম্পর্কেও উপদেষ্টাকে অবহিত করেন।

দ্বিপাক্ষিক সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিতে উভয় পক্ষই সন্তোষ প্রকাশ করেছে এবং অর্থনৈতিক ও উন্নয়নমূলক অংশীদারত্বকে আরও শক্তিশালী করার বিষয়ে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By