শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

বিএনপির প্রার্থীকে ‘আ.লীগের দোসর’ আখ্যা দিয়ে মিছিল, যুবদলের দুই নেতাকে অব্যাহতি

সীমু দা
বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৭:৩২ পূর্বাহ্ন

বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনে বিএনপির প্রার্থী কাজী রফিকুল ইসলামকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে মিছিল করায় সোনাতলার বালুয়া ইউনিয়ন যুবদলের দুই নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকালে জেলা যুবদলের দফতর সম্পাদক সাজু আহম্মেদ রবি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

অব্যাহতি পাওয়া নেতারা হলেন- সোনাতলা উপজেলার বালুয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শামীম হোসেন ও যুগ্ম আহ্বায়ক আবদুস সালাম। জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবু হাসান এ সিদ্ধান্তকে কার্যকর করেছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শামীম হোসেন ও আবদুস সালামকে অব্যাহতি দেওয়া হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দলীয় সব কার্যক্রম থেকে বিরত থাকতে বলা হয়েছে তাদের।

জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান বলেন, ‘গত ৮ নভেম্বর বগুড়া-১ আসনে বিএনপির ঘোষিত সংসদ সদস্য প্রার্থী কাজী রফিকুল ইসলামের বিরুদ্ধে মিছিল ও সমাবেশ করা হয়। এতে নেতৃত্ব দেন শামীম হোসেন ও আবদুস সালাম। এ বিষয়ে প্রমাণসহ অভিযোগ উঠলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।

তবে অভিযুক্ত শামীম হোসেন জানান, তার বিরুদ্ধে কী অভিযোগ সে বিষয়ে তিনি কিছু জানেন না। তাকে অব্যাহতি দেওয়ার আগে কৈফিয়ত তলব করা হয়নি। তার নামে অন্তত ১৪টি মামলা রয়েছে। তাকে যুবদল থেকে অব্যাহতি দেওয়া হলেও তিনি বালুয়া ইউনিয়ন বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক পদে আছেন। এ কারণে তার দলীয় কর্মসূচিতে অংশ নিতে কোনও বাধা নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By