সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

নিবন্ধন পেলো এনসিপি ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল

সীমু দা
বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৭:১৮ পূর্বাহ্ন

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেলো জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদ (মার্কসবাদী)। ইতোমধ্যে এই সংক্রান্ত একটি গেজেট প্রকাশ হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

মঙ্গলবার (১৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। 

আখতার আহমেদ বলেন, নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছিল মোট ১৪৩টি রাজনৈতিক দলকে নিয়ে। প্রথম পর্যায়েই ১২১টি দলকে নামঞ্জুর করা হয়। দ্বিতীয় পর্যায়ে বাছাই করা হয় ২২টি দল। এই ২২টি দলের মধ্যে ৩টি দল—এনসিপি, আম জনগণ পার্টি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ মার্কসবাদী), আমরা চূড়ান্ত করে পত্রিকায় বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করি।

তিনটি দলের মধ্যে শুধুমাত্র আম জনগণের পার্টি বিরুদ্ধে আপত্তি ওঠেছে জানিয়ে ইসি সচিব জানান, বাকি দুটি দল—এনসিপি ও বাসদ মার্কসবাদী দলের বিরুদ্ধে কোনও আপত্তি পাওয়া যায়নি। তাই তাদের নিবন্ধন চূড়ান্ত করা হয়েছে।

আম জনগণর পার্টি নিয়ে সিদ্ধান্ত জানতে চাইলে ইসি সচিব জানান, আম জনগণের পার্টির বিষয়ে আপত্তি থাকায় তাদের বিষয়ে শুনানি ও পর্যালোচনা চলবে।

ইসি সচিব বলেন, বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ, গণতান্ত্রিক পার্টি, জাসদ-শাহজাহান সিরাজ, জাতীয় জনতা পার্টি, বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, আমজনতার দল এবং জনতার দল এই দলগুলোর তথ্য পুনর্বিবেচনায় আনা হয়েছে। এদের তদন্ত হবে।

এসময় নিবন্ধন রিভিউয়ের সময়সীমা জানতে চাইলে তিনি বলেন, কাট-অফ টাইম এখন বলা যাচ্ছে না। এটা তফসিলের আগে হতে পারে, নাও হতে পারে। যখন পর্যালোচনাগুলো শেষ হবে, তখনই বলা যাবে। অনুমান নির্ভর কথা বলা ঠিক না।

শেষ মুহূর্তে নিবন্ধন পেলে এসব দলগুলো সুবিধা বঞ্চিত হবে কিনা জানতে চাইলে ইসি সচিব বলেন, যদি কেউ শেষ মুহূর্তে নিবন্ধন পায়, তাহলে তারা লেভেল প্লেয়িং ফিল্ড পাবে না। এটা বাস্তবতা।

নির্বাচন পর্যবেক্ষণের জন্য অবজারভারদের তালিকা ইতিমধ্যে চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন সচিব। তবে তালিকা প্রকাশের সময়সীমা ও নাম এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

এসময় গণভোটের ব্যাপারে জানতে চাইলে আখতার আহমেদ বলেন, এখনও পর্যন্ত গণভোটের বিষয়ে আমরা কোনও নির্দেশনা পাইনি। নির্দেশনা পাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের জানিয়ে দেবো। কী নির্দেশনা পেয়েছি, আমাদের কর্মপরিকল্পনা কী বা প্রস্তুতির বিষয়টা।

জাতীয় পার্টি ও ১৪ দলকে সংলাপে আমন্ত্রণ জানানো হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, এটা আপনারা কালকে দেখবেন এবং শেষ হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By