শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

নবীননগর-চন্দ্রা সড়কে চলন্ত বাসে আগুন

সীমু দা
বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৭:১৭ পূর্বাহ্ন

ঢাকার আশুলিয়া ঢাকা রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ডিইপিজেড) সংলগ্ন নবীননগর-চন্দ্রা সড়কে একটি চলন্ত বাসে আগুনের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে আশুলিয়ার ঢাকা রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ডিইপিজেড) সংলগ্ন একটি পেট্রোল পাম্পের সামনে নবীনগর-চন্দ্রা সড়কে এই ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কীভাবে বাসটিতে আগুনের সূত্রপাত সেটি তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বাসটি পোশাক কারখানার শ্রমিকদের পরিবহনের কাজে ব্যবহৃত হয়।

পুলিশ বলছে, তারা ধারণা করছেন যান্ত্রিক ত্রুটি থেকে বাসটিতে আগুন লেগে থাকতে পারে।

অন্যদিকে বাসের চালক জানান, নিজ থেকে আগুন লাগার সুযোগ নেই। তবে কাউকে গাড়িতে আগুন লাগাতেও দেখেননি তিনি।

বাসের চালক রেজাউল গণমাধ্যমকে বলেন, ‘বিকালে যাত্রী আনার জন্য খালি বাস নিয়ে আশুলিয়ার পলাশবাড়ী এলাকা থেকে ডিইপিজেডের দিকে যাচ্ছিলাম। পথে ডিইপিজেড সংলগ্ন সম্ভার পেট্রোল পাম্পের সামনে আসার পর পেছন থেকে আগুনের তাপ অনুভব করার পর পেছনে তাকিয়ে বাসের ভেতরে আগুন জ্বলতে দেখি। দ্রুত বাস থামিয়ে তিনি বাস থেকে নেমে যাই। পরে আশেপাশের লোকজনের সহায়তায় বালতি দিয়ে পানি এনে আগুন নেভানোর চেষ্টা করি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে বাসের আগুন নিয়ন্ত্রণে আনেন।’

তিনি জানান, প্রথমে বাসের পেছনের ৬ সিটে আগুন লাগে। কোনও কারণ ছাড়া এমনি এমনি বাসে আগুন লাগার কথা না। তবে কাউকে বাসে আগুন লাগাতেও দেখেননি।

ডিইপিজেড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী বলেন, ‘বাসে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত গিয়ে বাসটির আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাসের ভেতরের সিট পুড়ে গেছে। আগুনে আনুমানিক ১ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’ তবে কীভাবে আগুনের সূত্রপাত সেটি জানাতে পারেননি এই কর্মকর্তা।

যোগাযোগ করলে ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস অ্যান্ড ট্রাফিক) আরাফাতুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটি থেকে বাসটিতে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। বাসে কোনও যাত্রী ছিলেন না।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By