সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

রাজনৈতিক দলের সহযোগিতা ছাড়া সুন্দর নির্বাচন করা যাবে না: সিইসি

সীমু দা
মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ৮:৩৭ পূর্বাহ্ন

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে তৃতীয় দিনের সংলাপে বসছে নির্বাচন কমিশন (ইসি)। এ সময় সংলাপের সূচনা বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, ‘পলিটিক্যাল পার্টি অ্যান্ড দেয়ার মেম্বারস এবং তাদের সহযোগিতা ছাড়া সুন্দর কোনও নির্বাচন করা যাবে না। এটা একদম নিশ্চিত।’

সোমবার (১৭ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আয়োজিত সংলাপে তিনি এসব কথা বলেন।

এএমএম নাসির উদ্দিন বলেন, ‘আগে থেকে এই ধরনের আলোচনাগুলো করা হয়ে থাকে। আমরা নানা বাস্তবতার কারণে যে এই কাজটা শুরু করতে পারিনি। শুরু করতে দেরি হয়েছে। আমাদের দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা কি আপনারা জানেন, কোন প্রেক্ষাপটে আমরা আছি।’

নাসির উদ্দিন বলেন, ‘পলিটিক্যাল পার্টি অ্যান্ড দেয়ার মেম্বারস এবং তাদের সহযোগিতা ছাড়া সুন্দর কোনও নির্বাচন করা যাবে না। এটা একদম নিশ্চিত। রাজনৈতিক দলগুলো না চাইলে এবং তারা যদি সমস্যা সৃষ্টি করতে চায় তাইলে দেখবেন যে হয়তো একটা নির্বাচন হওয়ার একটা সম্ভাবনা থেকে আশঙ্কা এসে যাচ্ছে।’

আচরণবিধি মেনে চলার জন্য রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানিয়ে সিইসি বলেন, ‘পোলিং ডেটের আগে, ভোটের দিন বা পরে নানাবিধ সমস্যা বাস্তবে দেখা যায়, ফিল্ডে দেখা যায় ইলেকশনের সময়। এই তিনটা ফেইজে কোনও সমস্যা সৃষ্টি যেন না হয় এ জন্য নির্বাচনী আচরণবিধি।’

তিনি আরও বলেন, ‘যদিও আমাদের তরফ থেকে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন পরিবেশ সৃষ্টির জন্য যা প্রস্তুতি গ্রহণ করার আমরা তা করে যাব। আমাদের নিয়ত একদম পরিষ্কার, আমাদের কমিটমেন্ট পরিষ্কার। আমরা সেভাবেই…যত ঝঞ্ঝাট, যত সাইক্লোন, ঝড় আসুক না কেন আমরা এটা মোকাবেলা করে একটা সুষ্ঠু সুন্দর পরিবেশ নিশ্চিত করার জন্য যত পদক্ষেপ নেওয়া দরকার আমরা তা নেব। এক্ষেত্রে আপনাদের সহযোগিতা খুবই প্রয়োজন।’

উল্লেখ্য, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তৃতীয় দিনের ১ম ধাপের ৫টি রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছে ইসি)। আজ সংলাপে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, বাংলাদেশ কল্যাণ পার্টি ও বাংলাদেশ মুসলিম লীগের (বিএমএল) প্রতিনিধিরা অংশ নিয়েছেন। অন্যদিকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনার সহ চার নির্বাচন কমিশনার ও ইসি সচিবালয়ের কর্মকর্তার উপস্থিত রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By