শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে রাশিয়ার নৌবাহিনীর জাহাজ

সীমু দা
মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ৮:২১ পূর্বাহ্ন

পাঁচ দিনের শুভেচ্ছা সফরে সফরে চট্টগ্রাম বন্দর জেটিতে নোঙর করেছে রাশিয়ার নৌবাহিনীর জাহাজ গ্রেমেয়াশচি। সোমবার (১৭ নভেম্বর) জাহাজটি বন্দরে পৌঁছায়। বাংলাদেশ নৌবাহিনী সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানিয়েছে। জাহাজের কর্মকর্তা ও নাবিকদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান কমান্ডার চট্টগ্রাম নৌ-অঞ্চলের চিফ স্টাফ অফিসার। এ সময় আরও উপস্থিত ছিলেন উচ্চপদস্থ স্থানীয় নৌ কর্মকর্তারা এবং বাংলাদেশে নিযুক্ত রাশিয়ান মিলিটারি অ্যাটাশে।

এর আগে বাংলাদেশের আঞ্চলিক জলসীমায় প্রবেশের পর বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বিএনএস ওমর ফারুক’ ‘গ্রেমেয়াশচিকে আনুষ্ঠানিকভাবে এসকর্ট করে। বাংলাদেশে অবস্থানকালে জাহাজটির অধিনায়কসহ রাশিয়ার প্রতিনিধি দল কমান্ডার চট্টগ্রাম নৌ-অঞ্চল, কমান্ডার বিএন ফ্লিট, এরিয়া সুপারিনটেনডেন্ট ডকইয়ার্ড এবং বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

বাংলাদেশ নেভাল একাডেমির রেডকিন পয়েন্টে পুষ্পস্তবক অর্পণ করবেন রাশিয়ার কর্মকর্তা ও নাবিকরা। তারা বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন জাহাজ, ঘাঁটি, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য পরিচালিত স্কুল বিএন আশা’র আলো ও চট্টগ্রামের বেশ কিছু ঐতিহাসিক ও দর্শনীয় স্থান পরিদর্শন করবেন। বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরাও রাশিয়ার ‘গ্রেমেয়াশচি’ জাহাজটি পরিদর্শন করবেন। এই সফরের মধ্য দিয়ে দুই দেশের কর্মকর্তা ও নাবিকদের পরস্পরের পেশাগত কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণের সুযোগের পাশাপাশি পারস্পরিক বোঝাপড়া ও পেশাগত উৎকর্ষ বৃদ্ধিতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।

পেশাগত জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতার আদান-প্রদানকে উৎসাহ ও ভবিষ্যৎ প্রশিক্ষণ ও পারস্পরিক সহযোগিতার সুযোগ তৈরি করবে এই সফর। ফলে দুই দেশের নৌবাহিনীর বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে। আগামী ২১ নভেম্বর ২০২৫ তারিখে বাংলাদেশ ত্যাগ করবে জাহাজটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By