শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা

সীমু দা
সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ১১:০৯ পূর্বাহ্ন

পটুয়াখালীতে গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিসংযোগের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। রবিবার (১৬ নভেম্বর) দিবাগত রাতে সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের মহাসড়কের পাশে গ্রামীণ ব্যাংকের ডিবুয়াপুর শাখায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, সোমবার রাতে গ্রামীণ ব্যাংকের ডিবুয়াপুর শাখার একটি পুরাতন গেটে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় অজ্ঞাত ব্যক্তিরা। যার একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।

স্থানীয় বাসিন্দারা জানান, আনুমানিক রাত ১২টার দিকে কয়েকজন দুর্বৃত্ত এসে প্রথমে ব্যাংকের গেটের চারপাশে ঘোরাঘুরি করতে থাকে। কিছুক্ষণ পরে তারা পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। টের পেয়ে ব্যাংকে কর্মরত কয়েকজন দৌড়ে এসে পানি ঢেলে আগুন নিভিয়ে ফেলেন।

ওই এলাকায় দায়িত্বরত পুলিশ সার্জেন্ট তাপস বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। বড় কোনও দুর্ঘটনা ঘটেনি।

এ বিষয়ে ডিবুয়াপুর শাখার ব্যবস্থাপক হাফিজুর রহমান বলেন, রাতে সিকিউরিটি গার্ড হঠাৎ বাঁশি বাজিয়ে আমাকে ডাকেন। নিচে নেমে দেখি পরিত্যক্ত গেটে আগুন জ্বলছে। সঙ্গে সঙ্গে পানি এনে আগুন নেভাই। এরপর পুলিশকে ফোন করি। এখানে তেমন ক্ষয়ক্ষতি হয়নি। আমি অভিযোগ করতে সদর থানায় এসেছি।

এ বিষয়ে পটুয়াখালী সদর থানার ওসি ইমতিয়াজ আহমেদ বলেন, আমরা এ বিষয়ে পরে কথা বলছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By