শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

নারায়ণগঞ্জে বাসে আগুন

সীমু দা
সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ১০:৪৩ পূর্বাহ্ন

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জেলা পরিষদ এলাকার সড়কে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

রবিবার (১৬ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে ‘আল্লাহ ভরসা’ নামের ওই বাসটিতে আগুন জ্বলতে দেখে স্থানীয় বাসিন্দারা ফায়ার সার্ভিস ও পুলিশকে জানান।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহজাহান মিয়া বলেন, রাসেল গার্মেন্টসের শ্রমিক পরিবহনে ব্যবহৃত বাসটি রাস্তার পাশে থামিয়ে রেখে চালক ও হেলপার ঘুমিয়ে ছিলেন। হঠাৎ বাসের চালকের সিটের সামনে আগুন জ্বলতে দেখে স্থানীয় বাসিন্দারা চিৎকার করলে তারা জেগে ওঠেন। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তারা আগুন নিয়ন্ত্রণে আনেন।

ফায়ার সার্ভিস জানায়, আগুনে বাসের কয়েকটি সিট পুড়ে গেলেও বড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি এবং হতাহতের ঘটনাও ঘটেনি।

এ ঘটনায় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, কারা কী উদ্দেশে বাসে আগুন দিয়েছে, তা তদন্ত করা হচ্ছে। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। আগুন দিয়ে পালিয়ে যাওয়া দুর্বৃত্তদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By