সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

সাংবাদিকতা ও ফিল্মে দক্ষ করে তোলা হবে ৩০০ শহীদ পরিবারের সদস্য ও জুলাইযোদ্ধাকে

সীমু দা
সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ৯:৫১ পূর্বাহ্ন

আগামী ডিসেম্বর মাসের মধ্যে কমপক্ষে ৩০০ জন জুলাইযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যকে সাংবাদিকতা ও ফিল্মে দক্ষ করে তোলা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম।

বুধবার (৫ নভেম্বর) রাজধানীর দারুস-সালামে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে ‘জুলাইযোদ্ধাদের জন্য অনুসন্ধানী সাংবাদিকতা প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ’ অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেন, ‘জুলাইযোদ্ধা ও গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীরা মিডিয়া ইকোসিস্টেমে যুক্ত হলে এর গুণগত পরিবর্তন আসবে। দেশের স্বার্থেই এ বিষয়ে তাদের এগিয়ে আসা প্রয়োজন। গণমাধ্যমের ইতিবাচক পরিবর্তনের জন্য জুলাই যোদ্ধাদের চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে।’

তিনি বলেন, ‘এখনও বেশিরভাগ গণমাধ্যমে আওয়ামী লীগের সুবিধাভোগীরা বসে আছেন। তাদের হয়তো খালি চোখে দেখা যাচ্ছে না। এর দ্বিতীয় বা তৃতীয় সারির সব কর্মীই মোটামুটি আওয়ামী লীগের অনুসারী। তারা বিভিন্নভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।’

তিনি জানান, জুলাইযোদ্ধাদের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি), জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট এবং চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই) জুলাই যোদ্ধা ও গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের প্রশিক্ষণ দিচ্ছে। আগামী ডিসেম্বর মাসের মধ্যে কমপক্ষে ৩০০ জন জুলাইযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যকে সাংবাদিকতা ও ফিল্ম বিষয়ে প্রশিক্ষণের আওতায় আনা হবে।

পরবর্তী নির্বাচিত সরকারও নৈতিক দায় থেকে জুলাইযোদ্ধাদের প্রশিক্ষণের ধারাবাহিকতা বজায় রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

জুলাইযোদ্ধাদের উদ্দেশে মাহফুজ আলম বলেন, “আপনারা চেতনা, মননে ও প্রেরণায় ‘জুলাই যোদ্ধা’। কর্মক্ষেত্রে ‘জুলাই যোদ্ধা’ পরিচয় আপনাদের সৃজনশীল কাজের চেয়ে যেন বেশি গুরুত্ব না পায়, সে দিকটায় লক্ষ্য রাখতে হবে। পেশাগত জায়গায় সততা ও দেশপ্রেমের পরিচয় হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By