শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

সিলেটে একসঙ্গে পুড়লো ৯ গাড়ি

সীমু দা
সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ৮:২৯ পূর্বাহ্ন

সিলেট মহানগর এলাকার আখালিয়া নবাবী জামে মসজিদ সংলগ্ন এলাকার একটি গাড়ির গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ আগুন পার্শ্ববর্তী কয়েকটি দোকানে ছড়িয়ে পড়েছে।

রবিবার (১৬ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে আগুনের সূত্রপাত হয়।

সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) সাইফুল ইসলাম জানান, রাত দেড়টার দিকে আখালিয়ার ঢাকা অটো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে আগুন লাগে। আগুনে গ্যারেজে থাকা আটটি গাড়ি ও একটি মোটরসাইকেল সম্পূর্ণ পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও পুরোপুরি নিরূপণ করা যায়নি।

ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দ্রুত অগ্নি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় রাত পৌনে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By