শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে ফুডির সাথে চুক্তিবদ্ধ হলো স্কিটো

সীমু দা
সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ৬:১৮ পূর্বাহ্ন

গ্রাহকদের জন্য বেশ কিছু আকর্ষণীয় ও অনন্য সুবিধা প্রদান করতে ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডির সাথে চুক্তিবদ্ধ হয়েছে গ্রামীণফোনের স্কিটো। চুক্তির আওতায়, স্কিটো গ্রাহকদের জন্য বাড়তি সুবিধা প্রদান করবে ফুডি, যার পাঁচ হাজারের বেশি রেস্টুরেন্ট পার্টনারসহ সেবা প্রদানে সুনাম রয়েছে।

রাজধানীর জিপি হাউজে সম্প্রতি হেড অব স্কিটো নাফিস আনোয়ার চৌধুরী এবং ফুডির চিফ অপারেটিং অফিসার (সিওও) শাহনেওয়াজ মান্নান এ বিষয়ক চুক্তিটি স্বাক্ষর করেন। এ সময় স্কিটোর পার্টনারশিপ অ্যান্ড ইনোভেশন লিড সামান্তা আকতার এবং ফুডির সেলস অ্যান্ড পেমেন্ট গেটওয়ে সার্ভিসের সিনিয়র ম্যানেজার সৈয়দ সাজিবুর রহমানসহ স্কিটো, গ্রামীণফোন ও ফুডির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

‘স্কিটো মানেই ফুডিতে এক্সট্রা খাতির’ ক্যাম্পেইনের আওতায় নতুন ও পুরাতন সব গ্রাহকরাই আকর্ষণীয় সুবিধা উপভোগ করতে পারবেন। নতুন গ্রাহকরা ফুডিতে তাদের প্রথম অর্ডারে ১২০ টাকা ছাড় পাবেন। অন্যদিকে ২৪৯ টাকার বেশি অর্ডারের ক্ষেত্রে প্রতি মাসে ৫টি ফ্রি ডেলিভারি উপভোগ করতে পারবেন বর্তমান গ্রাহকরা। এছাড়া নির্দিষ্ট অফারে মাসে তিন বার পর্যন্ত ৬০ টাকা ছাড় পাবেন গ্রাহকরা। তারা স্কিটো অ্যাপ বা প্রচারমূলক চ্যানেল থেকে অফারগুলো দেখতে পারবেন। এরপর ফুডি অ্যাপে গিয়ে স্কিটো নম্বর দিয়ে নিবন্ধন করলেই অফারগুলো স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যাবে। অর্ডারের সময় যখন খাবার কার্টে যোগ হবে, তখন অর্ডার ডিটেইলস পেইজে প্রযোজ্য অফারগুলো দেখাবে এবং স্বয়ংক্রিয়ভাবে চলে আসবে প্রোমো কোডগুলো। অর্ডারটি কনফার্ম করলেই তাৎক্ষণিক ছাড় উপভোগ করতে পারবেন গ্রাহকরা।

গ্রামীণফোনের হেড অব স্কিটো নাফিস আনোয়ার চৌধুরী বলেন, ‘স্কিটো সবসময় ডিজিটাল ক্ষেত্রে সক্রিয় তরুণদের জন্য প্রয়োজনীয় ও প্রাসঙ্গিক অভিজ্ঞতা দিতে সচেষ্ট। ফুডির সাথে এই পার্টনারশিপের ফলে আমাদের গ্রাহকদের দৈনন্দিন খাবারের অর্ডারগুলো হয়ে উঠবে আরও উপভোগ্য ও সাশ্রয়ী।’

ফুডির চিফ অপারেটিং অফিসার (সিওও) শাহনেওয়াজ মান্নান বলেন, ‘স্কিটোর সাথে পার্টনারশিপের মাধ্যমে তারুণ্যদীপ্ত গ্রাহকদের জন্য অনন্য সুবিধা প্রদানের সুযোগ পেয়ে আমরা আনন্দিত।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By