শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

গ্রাহকদের ১ জিবি ফ্রি ডেটা দিচ্ছে অপারেটরগুলো, যেভাবে পাবেন

সীমু দা
রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ১২:৫৩ অপরাহ্ন

গত বছরের ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছিল। সেই ঘটনার বর্ষপূর্তিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে শুক্রবার (১৮ জুলাই) থেকে আগামী পাঁচ দিন দেশের সব মোবাইল ফোন গ্রাহক পাচ্ছেন বিনামূল্যে ১ জিবি করে ইন্টারনেট ডেটা।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) থেকে সব মোবাইল অপারেটরকে এই উদ্যোগ নেওয়ার প্রস্তাব দেওয়া হয়। পরে গ্রামীণফোন, রবি, বাংলালিংক ও টেলিটক স্বপ্রণোদিত হয়ে প্রস্তাবের সঙ্গে একমত হয়ে তাদের সব গ্রাহককে ৫ দিনের মেয়াদে একবারের জন্য ১ জিবি ইন্টারনেট ফ্রি দিচ্ছে।

বিটিআরসির নির্দেশনা অনুযায়ী অপারেটররা গ্রাহকদের এসএমএস পাঠিয়ে অফারটি জানিয়ে দিয়েছে।

যেভাবে পাবেন ১ জিবি ফ্রি ডেটা

গ্রাহকদের নিজ নিজ মোবাইল নম্বর থেকে নির্ধারিত কোড ডায়াল করে ফ্রি ইন্টারনেট ডেটা সংগ্রহ করতে হবে।

ডায়াল কোড:

গ্রামীণফোন: *121*1807#

বাংলালিংক: *121*1807#

রবি: *4*1807#

টেলিটক: *111*1807# 

এই সুবিধা ১৮ জুলাই থেকে শুরু হয়ে পরবর্তী পাঁচ দিন পর্যন্ত (২২ জুলাই পর্যন্ত) চালু থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By