শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

বিশ্বজুড়ে স্টারলিংক সেবা বিভ্রাট

সীমু দা
রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ১২:৪৭ অপরাহ্ন

বিশ্বজুড়ে ইলন মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংক বিভ্রাটের সম্মুখীন হচ্ছে। এতে করে কয়েক হাজার গ্রাহক ইন্টারনেট বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

বৃহস্পতিবার (২৫ জুলাই) বাংলাদেশের স্থানীয় সময় রাত ২টার দিকে এমন ঘটনা দেখা যায়। ব্রিটিশ গণমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট বলছে, প্রতিষ্ঠানটির ওয়েবসাইটেও প্রবেশ করা যাচ্ছে না। 

স্টারলিংকের পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে এক পোস্টে বলা হয়, ‘স্টারলিংক বর্তমানে একটি নেটওয়ার্ক বিভ্রাটের মধ্যে রয়েছে এবং আমরা সক্রিয়ভাবে সমাধান করার চেষ্টা করছি। আমরা আপনার ধৈর্যের প্রশংসা করি, এই সমস্যাটি সমাধান হয়ে গেলে আমরা একটি আপডেট আপনাদের জানাবো।’ 

স্টারলিংক একটি স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা। ধনকুবের ইলন মাস্ক প্রতিষ্ঠিত আমেরিকান মহাকাশ সংস্থা স্পেসএক্সের একটি অঙ্গপ্রতিষ্ঠান। বিশ্বব্যাপী তারবিহীন ব্রডব্যান্ড সরবরাহের লক্ষ্যে নেটওয়ার্কটি প্রায় ১৩০টি দেশ এবং অঞ্চলে কভারেজ দিয়ে থাকে। 

স্টারলিংক ব্যবহারকারী বিভিন্ন দেশ থেকে পোস্ট দিয়ে ইন্টারনেট ব্ল্যাকআউটের কথা জানাচ্ছেন। আবার কেউ কেউ মশকরা করে লিখছেন যে ‘ইলন মাস্ক কী ইলেকট্রিক বিল দিতে ভুলে গেল?’ 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By