শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

মানবসম্পদ ব্যবস্থাপনায় এআই গ্রহণের সম্ভাবনা ও প্রতিবন্ধকতা

সীমু দা
রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ১১:২০ পূর্বাহ্ন

বাংলাদেশের এইচআর ব্যবস্থাপনা এখন পরিবর্তনের দ্বারপ্রান্তে। প্রচলিত ধারা ধীরে ধীরে আধুনিক সিস্টেমে রূপ নিচ্ছে। এআই সম্ভাবনার নতুন দ্বার খুলছে, তবে তা বাস্তবায়নে ডেটা প্রস্তুতি, দক্ষ জনবল এবং আইনগত স্বচ্ছতা অপরিহার্য।

অর্থনীতির বিকাশ, এইচআরের রূপান্তর
বাংলাদেশের অর্থনীতি দ্রুত বিকাশমান। পোশাক শিল্প থেকে আইটি—বিভিন্ন সেক্টরে কর্মসংস্থান বাড়ছে। এই প্রেক্ষাপটে মানবসম্পদ (এইচআর) ব্যবস্থাপনা কেবল প্রশাসনিক কার্যক্রম নয়, বরং কৌশলগত ব্যবসায়িক অংশ হয়ে উঠছে। তবে এখনও অনেক প্রতিষ্ঠানে প্রচলিত ধারা বিদ্যমান।

প্রচলিত ধারা থেকে আধুনিকায়নের পথে

* নিয়োগপ্রক্রিয়া: চাকরির ওয়েবসাইট, রেফারেন্স ও নেটওয়ার্কে নির্ভরশীল।
* দক্ষতার ঘাটতি: নতুন কর্মীদের প্রশিক্ষণের জন্য প্রতিষ্ঠানের বাড়তি বিনিয়োগ।
* কর্মী উন্নয়ন: বড় কোম্পানির কাঠামোবদ্ধ প্রোগ্রাম বনাম এসএমইর অনানুষ্ঠানিক প্রশিক্ষণ।
* পারফরম্যান্স ম্যানেজমেন্ট: কী পারফরমেন্স ইন্ডিকেটর (কেপিআই) অভজেকটিভস অ্যান্ড কী রেজাল্টস (ওকেআর) চালু হলেও অনেক প্রতিষ্ঠান এখনও বার্ষিক মূল্যায়ন ব্যবহার করছে।
* উৎপাদনশীল খাতের চ্যালেঞ্জ: শ্রম আইন, মজুরি, নিরাপত্তা ও জলবায়ু পরিবর্তনজনিত চাপ।

এআই ব্যবহার: সূচনা পর্যায়ে
কিছু বড় প্রতিষ্ঠান এআই ব্যবহার শুরু করেছে—
* রেজিউম স্ক্রিনিং
* চ্যাটবটের মাধ্যমে কর্মী প্রশ্নোত্তর
* প্রাথমিক ডেটা অ্যানালিটিক্স
তবে এগুলো এখনও মূলত পরীক্ষা-নিরীক্ষার পর্যায়ে সীমাবদ্ধ।

এআই গ্রহণে প্রধান প্রতিবন্ধকতা
* দক্ষতার ঘাটতি: এআই-প্রশিক্ষিত জনবলের অভাব।
* ডেটার মান: খণ্ডিত ও অসংগঠিত এইচআর সিস্টেম।
* বিধানগত অনিশ্চয়তা: সাইবার সিকিউরিটি অ্যাক্ট কার্যকর হলেও পূর্ণাঙ্গ ডেটা প্রটেকশন আইন এখনো হয়নি।
* ন্যায্যতার প্রশ্ন: স্বয়ংক্রিয় নিয়োগে পক্ষপাতের আশঙ্কা।
* খরচ ও অবকাঠামো: প্রযুক্তি ও ক্লাউডে উচ্চ বিনিয়োগের চাপ।

করণীয় ও সম্ভাবনা
* ছোট পরিসরে শুরু: জীবনবৃত্তান্ত যাচাই টুল, তবে মানবীয় পর্যালোচনা বজায় রাখা।
* ডেটা প্রস্তুতি: পরিষ্কার ও মানসম্মত ডেটা তৈরি।
* প্রশিক্ষণ: এইচআর ও আইটি টিমের যৌথ দক্ষতা উন্নয়ন।
* নীতি প্রণয়ন: অভ্যন্তরীণ এআই নীতি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ।
* আইনি প্রস্তুতি: আইনগত পরামর্শকের সহায়তায় বর্তমান ও ভবিষ্যতের নিয়ম মেনে চলা।

যেসব প্রতিষ্ঠান প্রযুক্তি ও দায়িত্বশীলতার ভারসাম্য রক্ষা করতে পারবে, তারাই আগামী দিনে বাংলাদেশের কর্মক্ষেত্রের মানদণ্ড স্থাপন করবে।

লেখক: মানবসম্পদ পেশাজীবী


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By