শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

শার্শায় ৬ হাজার মোটরসাইকেল নিয়ে জামায়াতের এমপি প্রার্থীর শোডাউন

সীমু দা
রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ১০:৫৩ পূর্বাহ্ন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর-১ (শার্শা) আসনে প্রায় ছয় হাজার মোটরসাইকেল নিয়ে শোডাউন করেছেন জামায়াত মনোনীত প্রার্থী এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা আজিজুর রহমান।

শনিবার (১৫ নভেম্বর) সকাল ১০টার দিকে শার্শা উপজেলা স্টেডিয়াম মাঠ থেকে জামায়াত নেতা মাওলানা আজিজুর রহমানের নেতৃত্বে এই মোটরসাইকেল শোডাউন শুরু হয়। শোডাউনটি দিনব্যাপী শার্শা উপজেলার ১১ ইউনিয়ন ও একটি পৌরসভার ১৭২টি গ্রাম প্রদক্ষিণ শেষে উপজেলার বাগআঁচড়া মাধ্যমিক স্কুলে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।

শোডাউনকে ঘিরে জামায়াত নেতা মাওলানা আজিজুর রহমান বলেন, শার্শাবাসী সুযোগ দিলে আগামী দিনে শার্শাকে নতুনভাবে গড়ে তোলার পদক্ষেপ গ্রহণ করবো ইনশাআল্লাহ। আমরা শাসক নয়, জনগণের সেবক হতে চাই। এ ছাড়া আগামী দিনে আপনাদের সব ভালো কাজের সঙ্গে থাকবো ইনশাআল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন- শার্শা উপজেলা জামায়াতের নেতা ফারুক হোসেন, মাস্টার রেজাউল করিম, রেজাউল ইসলাম, ইউসুফ আলী, নূরুল হক, ওসমান গনি, মতিয়ার রহমান, ইয়ানুর রহমান, জাহাঙ্গীর আলম, মাওলানা আদম আলী, খোরশেদ আলম, শেরশাহসহ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By