শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

গোপালগঞ্জে দুই মামলায় আসামি ৩৬৭, গ্রেফতার ৫

সীমু দা
রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ৮:২৩ পূর্বাহ্ন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনলাইনে ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় গোপালগঞ্জ সদর ও কোটালীপাড়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে দুটি মামলা করেছে পুলিশ। দুই মামলায় ৮২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২৮৫ জনসহ ৩৬৭ জনকে আসামি করা হয়। এখন পর্যন্ত দুই মামলায় পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে শুক্রবার (১৪ নভেম্বর) রাতে সংশ্লিষ্ট থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে বলে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) জানিয়েছেন। 

সদর থানার ওসি মো. শাহ আলম বলেন, ১৩ নভেম্বর আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জের কয়েকটি স্থানে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এসব ঘটনায় গোপালগঞ্জ-২ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিমের ছেলে শেখ নাইমকে প্রধান আসামি করে ৬৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ২৫০ জনসহ ৩১৮ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে চার জনকে গ্রেফতার করা হয়।

কোটালীপাড়া থানার ওসি খন্দকার হাফিজুর রহমান বলেন, কোটালীপাড়া থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ১৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১৫ জনসহ ২৯ জনকে আসামি করা হয়। এর মধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জ শহরের গণপূর্ত অফিসের গাড়িতে ও সদর উপজেলার উলপুর গ্রামীণ ব্যাংক অফিসে পেট্রোলবোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটে। এ ছাড়া জেলার কয়েকটি স্থানে সড়কে গাছ ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By