শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
সর্বশেষ
বাংলাদেশ বিশ্বস্ত বন্ধু চীনের সঙ্গে কাজ করতে আগ্রহী: প্রধানমন্ত্রী এবার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভিভো মোবাইল বিষ্ফোরণ পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, লাখেরও বেশি মৃত্যুর শঙ্কা ঢাকাসহ ১৬ জেলায় ঝড়বৃষ্টির আভাস চট্টগ্রামে দুই বাসের সংঘর্ষে প্রাণ গেল কলেজছাত্রীর ২০২৬ বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা মেসি, পিছু ছাড়ছেন না এমবাপ্পে-হালান্ড ৭ জেলায় ঝড়-বজ্রপাতের সতর্কতা, সন্ধ্যার মধ্যে দুর্যোগের শঙ্কা হরমুজ পাড়ি দিলো ‘বাংলার জয়যাত্রা’ হালান্ডের জোড়া গোলে ২৮ বছর পর নকআউটে নরওয়ে ভাইরাল বক্তব্যের পর শাস্তিমূলক ব্যবস্থা, কেএমপির অতিরিক্ত কমিশনার প্রত্যাহার বিশ্বকাপে ব্রাজিলের দীর্ঘ ৬০ বছরের পুরনো রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েছে নেদারল্যান্ডস খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে কৃষকদের কম্পোস্ট সার প্রস্তুতকরণ প্রশিক্ষণ পাকিস্তানে বড় অঙ্কে কমে গেল পেট্রোল-ডিজেলের দাম  আসছে “থ্রি ইডিয়টস ২”, বদলে যাবে র‍্যাঞ্চো-ফারহান-রাজুর জীবন দেশে ফের কমে গেল স্বর্ণের দাম হাকিমিকে যেতে হবে আদালতে, দ্বিতীয় ম্যাচের আগে বড় ধাক্কায় মরক্কো হাইতির বিপক্ষে ব্রাজিলের দাপুটে জয়, ঢাবিতে উচ্ছ্বাসের ঢেউ সরকারি চাকরিজীবীদের জন্য একাধিক সুখবর দেশে স্বর্ণের দামে বড় ধস মেসির চোখের পানির পেছনে ছিল বাবার অসুস্থতার উদ্বেগ

বিচারকের ছেলেকে হত্যা: পাঁচ দিনের রিমান্ডে লিমন

সীমু দা
রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ৮:১১ পূর্বাহ্ন

রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের বাসায় ঢুকে তার ছেলেকে হত্যা ও স্ত্রীকে হত্যাচেষ্টার ঘটনায় গ্রেফতার লিমন মিয়ার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার (১৫ নভেম্বর) দুপুরে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক মামুনুর রশিদ এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে মহানগর পুলিশের মুখপাত্র গাজিউর রহমান বলেন, ‌‘জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আসামির সাত দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা রাজপাড়া থানার উপপরিদর্শক (এসআই) আসাদুল ইসলাম। শুনানি শেষে লিমনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।’

রিমান্ডে নেওয়া লিমন মিয়া (৩৫) গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের মদনেরপাড়া গ্রামের এইচএম সোলায়মান শহিদের ছেলে। গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বেলা আড়াইটার দিকে রাজশাহী নগরের ডাবতলা এলাকায় বিচারকের বাসায় ঢুকে ছেলে তাওসিফ রহমান সুমনকে (১৫) কুপিয়ে হত্যা করে লিমন। এ সময় বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসীকে (৪৪) কুপিয়ে জখম করা হয়। পরে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় আহত হওয়ায় লিমনকেও হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় শুক্রবার (১৪ নভেম্বর) বিকালে লিমনের বিরুদ্ধে নগরীর রাজপাড়া থানায় হত্যা মামলা করেন নিহতের বাবা আব্দুর রহমান। এদিন সকালে সুমনের লাশ ময়নাতদন্ত শেষে দুপুরে ওই হাসপাতাল থেকে জামালপুরে দাফনের জন্য নিয়ে যায় পরিবার।

মহানগর পুলিশের মুখপাত্র গাজিউর রহমান বলেন, ‘শনিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ লিমনকে হাসপাতাল ত্যাগের অনুমতি দেয়। এরপর তাকে আদালতে হাজির করা হয়। বেলা ২টার দিকে আদালতে তোলা হয়। রিমান্ড মঞ্জুরের পর আদালত থেকে রাজপাড়া থানায় নেওয়া হয়েছে। সেখানে তাকে ওই ঘটনার বিষয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে।’

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার বিচারকের বাসায় ঢুকে ছেলে সুমনকে ছুরিকাঘাতে হত্যা করে লিমন। তার ছুরিকাঘাতে বিচারকের স্ত্রী আহত হন। ওই সময় ধ্বস্তাধ্বস্তির একপর্যায়ে লিমনও আহত হয়। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পূর্বপরিকল্পিতভাবে সে ঘটনাটি ঘটিয়েছে বলে এজাহারে উল্লেখ করেছেন বাদী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By