সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেলেন ৬ কর্মকর্তা 

সীমু দা
রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ৭:০৩ পূর্বাহ্ন

বাংলাদেশ রেলওয়েসহ বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য প্রশাসন ক্যাডারের ৬ কর্মকর্তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে সরকার।

মঙ্গলবার (১১ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত  প্রজ্ঞাপন জারি করা হয়।

ক্ষমতাপ্রাপ্ত ৬ কর্মকর্তা হলেন―শিমুল কুমার সাহা, শফিকুল ইসলাম, মো. নাজমুল হুদা, মিজ আবিদা সুলতানা, মো. মনজুর হোসেন ও মো. খোরশেদ আলম চৌধুরী।

প্রজ্ঞাপনে জানানো হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের এসব কর্মকর্তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়ে মোবাইল কোর্ট আইন মোতাবেক ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ক্ষমতা দেওয়া হলো।

ক্ষমতা অর্পণের শর্তে বলা হয়, জেলা ম্যাজিস্ট্রেট প্রয়োজনে তার অধিক্ষেত্রে অন্যান্য সংস্থায় নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেটদের ক্ষমতাপ্রাপ্ত আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার বিষয়টি সমন্বয় করতে পারবেন। 
ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনার আগে সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেটকে অবহিত করবেন।

এতে আরও বলা হয়, ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনার তথ্য নির্ধারিত ছকে পরবর্তী মাসের ১০ তারিখের মধ্যে সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট বরাবর পাঠাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By