শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

সিনেমার প্রিমিয়ার পাইকগাছায়, স্থানীয়দের উচ্ছ্বাস

সীমু দা
শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ১২:১৩ অপরাহ্ন

খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের দারুণ মল্লিক প্রাথমিক বিদ্যালয় মাঠে হয়ে গেল ‘দেলুপি’ সিনেমার প্রিমিয়ার প্রদর্শনী। বুধবার (৫ নভেম্বর) বিকাল ৪টায় শুরু হয় প্রদর্শনী। এ সময় গ্রামের স্কুল মাঠ যেন রূপ নেয় এক উৎসবের মেলায়।

‘দেলুপি’ মুক্তি পাচ্ছে শুক্রবার (৭ নভেম্বর)। আর সারাদেশে মুক্তি পাবে ১৪ নভেম্বর।

এদিন (বুধবার) শত শত দর্শক বিকেল থেকেই জড়ো হন প্রিয়জনদের সঙ্গে সিনেমাটি দেখতে। অনেকের হাতে পোস্টার, সব মিলিয়ে পুরো এলাকা ছিল আনন্দ আবহে ভরপুর। সিনেমা শেষে দর্শকদের চোখে মুখে ছিল উচ্ছ্বাস ও আবেগের ঝলক। নিজেদের গল্প এভাবে পর্দায় দেখে স্থানীয় মানুষজন আবেগাপ্লুত হয়ে পড়েন।

দেলুটি গ্রামের বাসিন্দা শামীমা আক্তার বলেন, ‘আমাদের এলাকার নামেই সিনেমা হয়েছে—এটা ভাবতেই গর্ব লাগে। সিনেমাটা খুব বাস্তব, যেন আমাদের জীবনের গল্প।’

স্থানীয় ৫ নম্বর ইউনিয়ন পরিষদের সদস্য বদিয়ার রহমান বলেন, ‘‘ভাঙন আমাদের নিয়তি ছিল। কিন্তু সেই ভাঙনের কারণেই আমরা নিজেদের অবস্থা সিনেমার মতো বড় পর্দায় দেখতে পারছি। ‘দেলুপি’ সিনেমার মাধ্যমে আমাদের দৈনন্দিন জীবন-যাপনের ভয়ংকর বাস্তবতা ও দুঃখ-দুর্দশার কথা সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছাবে। আশা করি এই সিনেমার হাত ধরে আমাদের নিয়তি বদলাবে।’’ চলচ্চিত্রটির পরিচালক মোহাম্মদ তাওকীর ইসলাম বলেন, “এই অঞ্চলের মানুষের জীবন, বাস্তবতা আর সম্পর্কের গল্প থেকে অনুপ্রাণিত হয়ে কাল্পনিক বাস্তবতা হিসেবে ‘দেলুপি’র গল্প লেখা। যা শুধু এই অঞ্চলের নয়; বরং একই সঙ্গে দেশের সর্বস্তরের মানুষের জীবনের সঙ্গে মেলাতে পারবে। স্থানীয় মানুষদের পাশে পেয়ে আমি অনুপ্রাণিত। এই ভালোবাসাই আমাদের সিনেমার সবচেয়ে বড় পুরস্কার।”

প্রিমিয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা। সবাই সিনেমাটিকে নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণাদায়ক বলে মন্তব্য করেন।

এই সিনেমার মধ্যে দিয়ে বড় পর্দায় অভিষেক হচ্ছে পরিচালক মোহাম্মদ তাওকীর ইসলামের। তার কাজে সব সময় থাকে লোকাল ফিলিংস। এর আগে তাওকীর ২০২২ সালে রাজশাহী শহরকে কেন্দ্র করে ওটিটি প্ল্যাটফর্মের জন্য নির্মাণ করেন ‘শাটিকাপ’, যা সমালোচক ও দর্শক—দু’পক্ষের মনোযোগ কাড়ে। পরে ২০২৪ সালে আসে ‘সিনপাট’—আরও একবার আলোচনায় আনেন তরুণ এই পরিচালককে।

সিনেমাটি প্রযোজনা করেছে ফুটপ্রিন্ট ফিল্ম প্রোডাকশন। উপভোগ করছিলেন দর্শকরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By