শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

‘ডন ছিলেন মডেল, আমি ছাগলের তিন নম্বর বাচ্চা’

সীমু দা
শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ১০:৩৭ পূর্বাহ্ন

বেশিরভাগ তারকাই ক্যামেরার সামনে বসে পেছন ফিরে তাকান, তবে সচেতনভাবে এড়িয়ে যান অনেক গল্প। কিন্তু এখানেও খানিক ব্যতিক্রম আরিফিন শুভ। তিনি অকপট জানান দিলেন, মিডিয়ায় তার শুরুর দুরবস্থার কথা। যেমনটা তিনি আগেও বলেছেন, প্রায় খালি পকেটে ঢাকার আশায় বাড়ি ছাড়ার গল্পে।

তবে এবার যেটা বলেছেন, সেটি একেবারে নতুন গল্প। গল্প নয়, সত্যি। শুভ কথায় কথায় একটি অনুষ্ঠানে বলছিলেন, মিডিয়ায় তার স্ট্রাগলের গল্প। জানান দেন, একদিনে তিনি নায়ক হননি। এর পেছনে রয়েছে লম্বা একটা জার্নি। 

মজার ছলেই জানান, তিনি নাকি শুটিং প্রডাকশনের ছাগলের তিন নাম্বার বাচ্চা থেকে আজ নায়ক হয়েছেন। শুভর শুরুটা মডেলিং দিয়ে হলেও তারও আগে তিনি ছিলেন প্রডাকশনে অ্যাসিস্ট্যান্ট। অর্থাৎ বিজ্ঞাপন বানানোর শুটিং ইউনিটে পরিচালকের সহকারী হিসেবে কাজ করা। সেসব স্মৃতি থেকে আরিফিন শুভ বলেন, ‘এক সময় আমি প্রডাকশনে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করতাম। মানে শুটিংয়ে ডিরেক্টর-শিল্পীদের আদেশ পালন করতাম। যেমন এই এদিকে আয়, এই পানি দে, এই আর্টিস্টের স্যান্ডেল মোছ—এসব অর্ডার পালন করতাম।’

এরপর একটি শুটিংয়ের স্মৃতি টেনে বলেন, ‘একটা বিজ্ঞাপনের কাজ ছিল। সেই বিজ্ঞাপনে ডন ছিলেন মডেল আর আমি ছিলাম ছাগলের তিন নম্বর বাচ্চা। কিন্তু আমার স্বপ্নটা বড় ছিল—তাই সেখান থেকে উঠে আজ আমি নায়ক হয়েছি।’ আরিফিন শুভ মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করা আরিফিন শুভ নাটক দিয়ে জনপ্রিয়তা পান। ২০১৩ সালে ‘ভালোবাসা জিন্দাবাদ’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। এরপর অনেক ব্যবসাসফল সিনেমায় অভিনয় করেন। শেষ আলোচনায় আসেন ‘মুজিব-একটি জাতির রূপকার’ সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করে। ছবিটি নির্মাণ করেছেন উপমহাদেশের অন্যতম স্বনামধন্য নির্মাতা ভারতের শ্যাম বেনেগাল। ‘মুজিব’ সিনেমার একটি দৃশ্যে আরিফিন শুভ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By