শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

একই দিনে নির্বাচন ও গণভোট ঘোষণায় জাতি হতাশ হয়েছে: মুফতি রেজাউল করীম

সীমু দা
শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৯:২৩ পূর্বাহ্ন

‘একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট ঘোষণায় জাতি হতাশ হয়েছে’ বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে চাঁদপুর সরকারি কলেজ মাঠে বাংলাদেশ ইসলামী আন্দোলন আয়োজিত চাঁদপুর-৩ আসনের নির্বাচনি প্রশিক্ষণ কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

এ সময় ইসলামী আন্দোলনের আমির আরও বলেন, ‘৫৩ বছর এ দেশে নির্বাচন হয়েছে। সেই নির্বাচনের মাধ্যমে যখন কোনও সরকার এককভাবে ক্ষমতায় যায় তখন ফ্যাসিস্ট চরিত্রের সরকার তৈরি হয়। বিগত দিনের ইতিহাস এটাই। গণঅভ্যুত্থান ২০২৪-এর পর দেশে একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছিল। অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু জনগণের ভোটের মাধ্যমে সরকার হয়নি।

‘তাদের তিনটি কাজ ছিল, একটা হলো মৌলিক সংস্কার, আরেকটা দৃশ্যমান বিচার, এরপর লেভেল প্লেয়িং ফিল্ড। একটা বিশেষ দলের নির্বাচনে আগ্রহে তাদের গুরুত্ব দেখেছি। মৌলিক সংস্কার এবং বিচারের বিষয়ে ততটা গুরুত্ব আমরা দেখিনি।’

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন– দলটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও চাঁদপুর-৩ আসনে সংসদ সদস্য প্রার্থী শেখ জয়নাল আবেদীনসহ বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By