শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

রামেক হাসপাতালে চিকিৎসাধীন ২ ডেঙ্গু রোগীর মৃত্যু

সীমু দা
শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৮:৩৯ পূর্বাহ্ন

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালের ওয়ার্ড ও নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউতে) তাদের মৃত্যু হয়।

মৃতরা হলেন– রাজশাহীর বাগমারা উপজেলার মো. মিঠু (৩০) এবং নাওগাঁর সাবিহা (সাড়ে ৫ বছর)। শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে রামেক হাসপাতাল থেকে পাঠানো ডেঙ্গুর প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে রামেক হাসপাতালে মিঠুকে ভর্তি করেন তার স্বজনরা। তিনি পাঁচ দিনের জ্বরে ভুগছিলেন। শুক্রবার (১৪ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

অপরদিকে, গেলো ৬ নভেম্বর ডেঙ্গু আক্রান্ত হয়ে রামেক হাসপাতালের ২৪ নম্বর ওয়ার্ডে ভর্তি হয় শিশু সাবিহা। চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে একইদিন সকালে তাকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।

হাসপাতাল সূত্র জানায়, হাসপাতালে বর্তমানে ৪১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। তাদের মধ্যে পাঁচ জন শিশু, ২৪ জন পুরুষ ও ১২ জন নারী। তারা সবাই হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি আছেন। এ ছাড়াও গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন হাসপাতালে।

এ বিষয়ে রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কুমার বিশ্বাস বলেন, ‘২৪ ঘণ্টায় দুই জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। হাসপাতালের বিভিন্ন কার্যক্রম শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By