শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ হারালো মাদ্রাসার ২ ছাত্র

সীমু দা
শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৭:৩২ পূর্বাহ্ন

চট্টগ্রামের মীরসরাইয়ে মোটরসাইকেলের ধাক্কায় মাদ্রাসার দুই ছাত্র নিহত হয়েছে। আহত হয়েছে আরও দুজন। শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার খৈইয়াছড়া ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছড়ারকুল এলাকায় ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো– উপজেলার মসজিদিয়া ইউনুছিয়া মাদ্রাসার ছাত্র ফখরুল ইসলাম (১৪) ও কাউসার হোসেন (১১)। ফখরুল নোয়াখালীর হাতিয়া উপজেলার দুলাল মিয়ার ছেলে। কাউসার পঞ্চগড়ের আবদুল কাদেরের ছেলে। তার পরিবার উপজেলার বারইয়ারহাট পৌরসভার চিনকী আস্তানা এলাকায় থাকে। ফখরুল ইসলাম কিতাব বিভাগের সপ্তম শ্রেণিতে এবং কাউসার হোসেন পঞ্চম শ্রেণিতে পড়ে।

আহতরা হলো– কুড়িগ্রাম জেলার আরমান হোসেন এবং মীরসরাই পৌরসভার নাজিরপাড়া এলাকার মুসলিম উদ্দিন। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মাদ্রাসার কয়েকজন ছাত্র মহাসড়কের পশ্চিম পাশ দিয়ে হেঁটে মায়ানী ইউনিয়নের কাজীরহাট এলাকায় একটি ওয়াজ মাহফিলে যাচ্ছিল। এ সময় একটি মোটরসাইকেলকে একটি ট্রাক চাপা দিলে সেটি সড়কের পাশে ছাত্রদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুই ছাত্র নিহত হয় এবং আর দুজন আহত হয়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে প্রথমে বড়তাকিয়া বাজারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসেন। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

কুমিয়া হাইওয়ে পুলিশের ওসি মোহাম্মদ জাকির রাব্বানী জানান, মোটরসাইকেলের ধাক্কায় মাদ্রাসার দুই ছাত্র নিহত হয়েছে। আরও দুজন আহত হয়েছে। মোটরসাইকেল চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By